শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

খাগড়াছড়ি এস.এ পরিবহন থেকে ৫৯ লাখ টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ, গ্রেপ্তার তিন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৩২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে এস.এ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচারের সময় বৌদ্ধ মূর্তি, বিদেশী সিগারেট, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লুঙ্গী জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার(১৩ অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ি  ব্যাটালিয়ন (৩২ বিজিবি)র  নায়েক সুবেদার মোঃ শফিকুল ইসলাম  সঙ্গীয় ফোর্সসহ খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ  ম্যজিস্ট্রেট  মঞ্জুরুল আলম এর নেতৃত্বে টাস্কফোর্স গঠন পূর্বক জেলা পুলিশ সহ খাগড়াছড়ি থানাধীন ০৩নং পৌর ওয়ার্ড, নারিকেলবাগানস্থ এস এ পরিবহনের কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি জেলা প্রশাসন।

অভিযানে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের নায়ক সুবেদার সফিকুল ইসলামসহ খাগড়াছড়ি সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল আলম জানান, দীর্ঘদিন যাবৎ এস.এ পরিবহনের মাধ্যমে একটি চক্র ভারত হতে অবৈধভাবে সীমান্ত পথে আনা মালামাল পাচার করে আসছিলো দেশের বিভিন্ন স্থানে। আজ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশ সদস্যদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১ হাজার ১১০ পিস ভারতীয় শাড়ি যার মূল্যে ২২,২০,০০০/- (বাইশ লক্ষ বিশ হাজার) টাকা,  ৩৪ সেট ভারতীয় চীবর যার মূল্যে , ১,৩৬,০০০/- (এক লক্ষ ছয়ত্রিশ হাজার) টাকা ভারতীয় লুঙ্গি ২৪০ পিস ১,৩২,০০০/- (এক লক্ষ বত্রিশ হাজার) টাকা, ভারতীয় (Mond) সিগারেট ৬৩৫ বক্স, যাহার  ২৫,৪০,০০০/-(পচিঁশ লক্ষ চল্লিশ হাজার) টাকা,  ভারতীয় ORIS সিগারেট ২০০ বক্স, যাহার মূল্যে ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা পিতলের তৈরী ১০টি বৌদ্ধমূর্তি, ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা সহ সর্বমোট ৫৯,২৮,০০০/- (উনষাট লক্ষ আটাশ হাজার) টাকা

জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্যে ৫৯ লাখ টাকার বেশী বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো:আরিফুর রহমান। আটককৃতরা হলেন- এস.এ পরিবহন খাগড়াছড়ি কার্যালয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আমজাদ হোসেন, (৪০)চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ষোল থানা গ্রামের মৃত সিদ্দিকুর রহমান ভূইয়ার ছেলে,এস এ পরিবহন এর পার্সেল সহকারী  বাদল হোসেন (৪৫) নীল ফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার   উত্তর বড় ভিট,গ্রামের  মৃত ইউনুচ আলী, ছেলে, ও ঝন্টু বড়ুয়া (৩০)কুমিল্লা জেলার সদর  দক্ষিণ উপজেলার হালিশহর গ্রামের বিচেন্দ্র বড়ুয়ার ছেলে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আরিফুর রহমান জানান গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (১) (বি) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে আসামীদের  আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit