মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

মাটিরাঙ্গাতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ। 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৩৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব। বৃহস্পতিবার (১৩ অক্টোবর ২০২২ইং)সকাল সাড়ে দশটার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।

মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম। এসময় মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক একে এম হাসান মাহমুদুল কবির, উপজেলা সমাজ সেবা অফিসার মো:আফজাল হোসেন টিপু, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:রহমত উল্লাহ, বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:ইলিয়াস, যুদ্ধকালীন কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা মো:আলী আশ্ররাফ, সাবেক মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মো:আবুল হাশেম,বীর মুক্তিযোদ্ধা মো:মোসলেম  উদ্দিন, সহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন,

উপজেলার জীবিত ৮২ জন ও মৃত ১১০ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড তুলেদেন  মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit