শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৬৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন এর আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা পরিষদে আলোচনা সভা এবং সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর ২০২২ইং)সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে দূর্যোগের  সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো:ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব। এসময়, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: ওবায়দুল হক, মাটিরাঙ্গা উপজেলা সমবায় অফিসার মো:আমান উল্লাহ খান,উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মো:হুমায়ৃূন কবির পাটোয়ারি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো:শেখ আশ্ররাফ উদ্দিন, উপজেলা সমাজ সেবা অফিসার মো:আফজাল হেসেন টিপু, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো:রুহুল আমিন, মাটিরাঙ্গা উপজেলা সহকারি ফায়ার স্টেশন কর্মকর্তা জীবক,   সহ উপজেলার বিভিন্ন পদস্থ কর্মকর্তারা।

১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকিহ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে। সভাপতির বক্তব্যে, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন,   বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর কোনো না কোনো দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। বিশ্বব্যাপী দুর্যোগের ব্যাপকতা প্রমাণ করে দুর্যোগের পূর্ব সতর্কীকরণ ও ঝুঁকিহ্রাসই দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কৌশল হওয়া উচিত। এই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের নীতি-পরিকল্পনায় জনগণের জন্য দুর্যোগপূর্ব পূর্বাভাস ও দুর্যোগ ঝুঁকিহ্রাস কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে।তাই আমরা যেকোন দুর্যোগে সর্তকতা অবলম্বন করে কাজ করার আহবান জানান তিনি।

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit