শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

পরমাণু মহড়া চালানোর ঘোষণা ন্যাটোর

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যে উত্তেজনা বাড়াতে আগামী সপ্তাহে বার্ষিক পরমাণু মহড়া চালানোর ঘোষণা দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। জোটের মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ মঙ্গলবার ব্রাসেলসে এ ঘোষণা দিয়ে বলেছেন, ৩০ সদস্যবিশিষ্ট ন্যাটোর ১৪টি দেশ ‘স্টিডফাস্ট নুন’ নামের এ মহড়ায় অংশ নেবে।

স্টোলটেনবার্গ বলেন, “এ মহড়ার মাধ্যমে আমরা একথার জানান দিতে চাই যে, আমাদের রমাণু অস্ত্র নিরাপদ, সুরক্ষিত ও কার্যকর রয়েছে।”

ন্যাটো জোট এ মহড়ায় ইউরোপে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্র ব্যবহার করবে। মহড়ার মূল অংশ চালানো হবে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে। 

ন্যাটো মহাসচিব বলেন, “আমরা যদি একটি নিয়মিত ও দীর্ঘদিন আগের পরিকল্পিত মহড়া বাতিল করে দেই তাহলে ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে অনেকের কাছে ভুল বার্তা যাবে।”

ইউক্রেনের ন্যাটো জোটে অন্তর্ভুক্তি ঠেকাতেই মূলত রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে। পশ্চিমা দেশগুলো সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে না জড়ালেও কিয়েভকে বিপুল পরিমাণ সমরাস্ত্র দিয়ে সাহায্য করে যাচ্ছে।  

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ইউক্রেন যুদ্ধে যেকোনো ধরনের অস্ত্র প্রয়োগ করার হুমকি দিয়েছেন। তার হুমকিতে পরমাণু অস্ত্র ব্যবহারের পরোক্ষ ইঙ্গিত থাকায় ন্যাটো মহাসচিব স্টোলটেনবার্গ মঙ্গলবারের বক্তৃতায় পুতিনের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “রুশ প্রেসিডেন্টের বক্তব্য ‘বিপজ্জনক ও বেপরোয়া’ ইঙ্গিত দেয় এবং মস্কো যদি কোনোভাবে পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে তাকে ‘বিপর্যয়কর পরিণতি’ ভোগ করতে হবে।”
সূত্র: পার্সটুডে

কিউএনবি/অনিমা/১২.১০.২০২২/দুপুর ১২.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit