শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

পিজি হাসপাতালে রোগীর সিরিয়াল দিয়ে ডাক্তার উধাও! বিপাকে  রোগীরা 

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৬২ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রোগীর সিরিয়াল দিয়ে ডাক্তার উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এতে রোগীরা চরম বিপাকে পড়ে। জানা যায় ,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল  বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগ-২ এর ২০৯ নাম্বার রুমে  নাক,কান ও গলা বিভাগে‌ প্রতি মঙ্গলবার বৈকালিক স্পেশালিস্ট কনসালটেন্ট হিসেবে নিয়মিত  রোগী দেখেন  সহকারী অধ্যাপক ডাক্তার মোঃ হাবিবুর রহমান।

আজ ১১ অক্টোবর (২০২২)  মঙ্গলবার দুপুর থেকে কয়েকজন রোগী ২০৯ নাম্বার রুমে চিকিৎসার জন্য টোকেন সংগ্রহ করে। বিকেলে ২০৯  নাম্বার রুমে সিরিয়াল দিয়ে লাইনে দাঁড়িয়ে থাকে রোগীরা। বিকেলে নির্ধারিত সময়ে ডাক্তার না আসায় রোগীরা চরম বিপাকে পড়ে। বিকেল পাঁচটায় ডাক্তার আসার পর রোগীরা সিরিয়াল লঙ্ঘন করে চিকিৎসার জন্য তাড়াহুড়া করে। হাসপাতালের রেজিস্ট্রার খাতায় দেখা গেছে, একই সিরিয়াল নাম্বার দুইজন রোগীকে দেওয়া হয়েছে। হাসপাতালের ডাক্তার এবং কর্মকর্তাদের এহেন কান্ডজ্ঞানহীন  কর্মকান্ডের কারণে রোগীরা ক্ষুব্ধ।

রহিমা বেগম নামে এক রোগী জানান, সকাল থেকে এসেই  টোকেনের জন্য লাইনে দাড়িয়ে ছিলেন। টোকেন পাওয়ার পর ২০৯ নাম্বার রুমে সিরিয়াল দেন।কিন্তু দীর্ঘক্ষণ ধরে ডাক্তার না আসায় তার চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ডাক্তার মোঃ হাবিবুর রহমান প্রায় সময় ই হাসপাতালে দেরিতে আসে। এসেই  কর্মকর্তা ও রোগীদের কে শাসায়। এই বিষয়ে ডাক্তার হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,  আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে  যেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ দেয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit