বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

নারীদের জন্য কিসিলেক্টের স্মার্টওয়াচ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৫৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : দেশে স্মার্টওয়াচ এনে এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে কিসিলেক্ট ব্র্যান্ড। এবার নারীদের জন্য বিশেষভাবে তৈরি স্মার্টওয়াচ এনেছে কিসিলেক্ট।

কিসিলেক্ট লোরা লেডি কলিং ওয়াচ নামের স্মার্টওয়াচটি সম্প্রতি উন্মোচন করে বাংলাদেশে ব্র্যান্ডটির বিপণন প্রতিষ্ঠান মোশন ভিউ। 

জনপ্রিয় টেক রিভিউয়ার সোহাগ ৩৬০ ডিগ্রির সোহাগ মিয়া এবং টেক থিয়েটারের শাহনাজ আক্তার শুক্রবার রাতে মোশন ভিউয়ের ফেসবুকে এক লাইভ অনুষ্ঠানে স্মার্টওয়াচটি উন্মোচন করেন। 

উন্মোচনে লাইভে যুক্ত হয়ে বেশ কয়েকজন জিতে নিয়েছেন কিসিলেক্ট লোরা স্মার্টওয়াচ, আকর্ষণীয় গিফট এবং অফিসিয়াল টি-শার্ট ও চাবির রিং।

সেখানে নারীদের জন্য বিশেষভাবে তৈরি এই স্মার্টওয়াচ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন দুই টেক রিভিউয়ার। 

জানান, কিসিলেক্ট লোরা স্মার্টওয়াচের সব ফিচার এবং সুবিধাগুলো। রাউন্ড শেপের স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৩২ ইঞ্চির সেমি অ্যামোলেড ডিসপ্লে। ৭০টি স্পোর্টস মুড এছাড়াও ঘড়িটির  সাথে থাকছে এক্সট্রা একটি লেদারের স্ট্রাপ। 

সহজেই ফোনের সঙ্গে সংযুক্ত করা যাবে এতে থাকা ব্লুটুথ ৫.২ সংস্করণ দিয়ে। চলবে  অ্যান্ড্রয়েড ৪.৪+ এবং আইওএস ৯.০+ অপারেটিং সিস্টেমে। উচ্চমাত্রার সেন্সর থাকায় ২৪ ঘণ্টা হার্টরেট মনিটর করতে পারবেন ব্যবহারকারীরা। 

স্মার্ট ওয়াচটিতে আইপি-৬৮ গ্রেডের ওয়াটার রেসিস্ট্যান্স থাকার এটি হাতে থাকা অবস্থায় সাঁতার কাটা যাবে। এ ছাড়া রয়েছে ২৮০ এমএএইচের ব্যাটারি, যা একবার ফুল চার্জে বেশ কয়েকদিন নির্ভাবনায় চলতে পারবেন ব্যবহারকারীরা। 

দেশব্যাপী মোশন ভিউয়ের সকল আউটলেট, অনুমোদিত রিটেইল পয়েন্টে ও অনলাইনে স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে। স্মার্টওয়াচটির দাম ৫,৬৮০ টাকা। লেডিস এই স্মার্টওয়াচে পাওয়া যাবে এক বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি সুবিধা।  

কিউএনবি/অনিমা/ ১০.১০.২০২২/সকাল ৮.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit