শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সিলেটি বাজার পরিদর্শন করলেন ডাচ বাংলা ব্যাংকের এমডি আবুল কাসেম মো: শিরিন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৩১৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর লামাবাজাস্থ সিলেটি বাজার পরিদর্শন করছেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের এমডি আবুল কাসেম মো: শিরিন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় সিলেটি বাজার পরিদর্শন করেন তিনি। এসময় সিলেটি বাজারের পক্ষ থেকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পরিদর্শনকালে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের এমডি আবুল কাসেম মো: শিরিন বলেন, আমাদের সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। তবেই সফল হওয়া সম্ভব। জনগণ যাতে ব্যবসার মাধ্যমে সত্যিকারের সেবা পায় সেই ব্যাপারে সচেতন হতে হবে। পাশাপাশি ক্রেতারা যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হয়, সে ব্যাপারেও সজাগ থাকা প্রয়োজন। ব্যবসা-বাণিজ্যে সকল প্রকার অশুভ শক্তিকে শক্ত ও দৃঢ়ভাবে প্রতিহত করার মানসিকতা রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, সিলেটি বাজার লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাজ্জাক আলী, ম্যানেজম্যান্ট ডেভলপমেন্ট মোহাম্মদ কাউসার খাঁন, প্রধান নির্বাহী মোহাম্মদ শাখাওয়াত হোসেন। বিজ্ঞপ্তি সিলেট নগরীর লামাবাজাস্থ সিলেটি বাজার পরিদর্শকালে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের এমডি আবুল কাসেম মো: শিরিনকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন সিলেটি বাজারের কর্মকর্তাবৃন্দ

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit