সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

সৎ মেয়েকে ধর্ষণ করায় স্ত্রীর হাতে খুন!

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর কামরঙ্গীরচরে অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে পুলিশ, সেইসঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই আসামীকেও।

লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জানান, গত ৩০ সেপ্টেম্বর রাতে রাজধানীর কামরাঙ্গীরচরের হাসান নগর এলাকায় একটি বাসা থেকে ফজল মিয়া নামের এক ভিক্ষুকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ফজল মিয়া ভিক্ষাবৃত্তি করতের।

স্থানীয়দের অভিযোগ দ্বিতীয় পক্ষের কন্যা সন্তানকে প্রায়ই যৌন হেনস্তা করতো ফজল। সম্প্রতি তার ২য় স্ত্রী ফাতেমা বেগম তার বড় মেয়েকে নিয়ে দোকানে গেলে সেই সুযোগে ফজল তার ২য় স্ত্রীর ১৩ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টা করে।

ঠিক সেসময় ফাতেমা বেগম ঘরে ফিরে এই অবস্থা দেখে উত্তেজিত হয়ে পড়েন। তখন তাদের স্বামী স্ত্রীর মধ্যে ব্যপক বাকবিতন্ডা হয়। এরপর স্ত্রী ফাতেমাই তার আগের পক্ষের স্বামী গাজী রহমানের সহায়তায় ফজলকে হত্যা করেন। 

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবদে ফাতেমা জানান, দুধের ভেতর বেশ কয়েকটি ঘুমের ওষুধ মিশিয়ে ফজলকে পান করানো হয়। তার কিছুক্ষণ পরই সে ঘুমিয়ে পড়েন। সেদিন দুপুরে আগের পক্ষের স্বামী গাজী রহমানকে ফোনে ডেকে আনেন তিনি। এসময় তারা সবাই মিলে শ্বাসরোধ করে ফজলের মৃত্যু নিশ্চিত করে। এখানেই শেষ নয়, মৃত্যু নিশ্চিত যেনেও ফজলের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলেন ফাতেমা। এরপর তালা বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায় তারা।

পরে অভিযান চালিয়ে শেরপুর ঝিনাইগাতি থেকে অভিযুক্ত ফাতেমা ও তার আগের পক্ষের স্বামী গাজী রহমানকে আটক করে পুলিশ।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit