শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

ইউক্রেনের ৪ অঞ্চলকে রাশিয়ার অংশ ঘোষণা করলেন পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ Time View

ডেস্কনিউজঃ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন থেকে অধিকৃত চার অঞ্চলের বাসিন্দারা এখন থেকে রাশিয়ার ‘স্থায়ী নাগরিক’।

শুক্রবার মস্কোর ঐতিহাসিক রেড স্কয়্যারে এক উৎসবমুখর পরিবেশে এই চার প্রদেশের নেতৃবৃন্দ রাশিয়ায় যোগদান সম্পর্কিত নথিপত্রে স্বাক্ষর করেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সময় উপস্থিত ছিলেন।

জাতিসঙ্ঘ সনদ এবং এর আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতির কথা উল্লেখ করে রাশিয়ান প্রেসিডেন্ট বলেন, দনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়ার জনগণের রাশিয়ায় যোগদানের ‘অখণ্ড অধিকার’ ছিল।

তিনি এর আগে দাবি করেছিলেন, দনেৎস্ক ও লুহানস্ক নিয়ে গঠিত ইউক্রেনের শিল্পের কেন্দ্রভূমি দনবাসের মানুষেরা কিয়েভ সরকার দ্বারা ‘অমানবিক সন্ত্রাসী হামলার’ শিকার হয়েছে।

মস্কো-সমর্থিত বিদ্রোহীরা ২০১৪ সালের শুরুর দিকে দনবাসের কিছু অঞ্চল দখল করেছিল। এদিকে পুতিন নিয়মিতভাবে অভিযোগ তুলেছিলেন যে, ইউক্রেন রাশিয়ান ভাষাভাষীদের লক্ষ্যবস্তু করছে।

পুতিন আংশিকভাবে রাশিয়ার অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে মস্কো-ইঞ্জিনীয়ার যুক্তকরণের ভোটের পর পুতিন দনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়াকে রাশিয়ার ‘নতুন অঞ্চল’ হিসেবে ঘোষণা করলেন।

ক্রিমলিনে এক ভাষণে পুতিন বলেছিলেন, অঞ্চলগুলোকে রাশিয়ার সাথে যুক্তকরণে লক্ষ মানুষের ইচ্ছা ছিল।

সূত্র : আলজাজিরা

কিউএনবি/বিপুল/৩০.০৯.২০২২/রাত ৮.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit