বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

কেবিন ক্রুদের পোশাক নিয়ে যে নির্দেশনা দিল পাকিস্তান বিমান সংস্থা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) এবার কেবিন ক্রুদের পোশাক নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে। এক নোটিশে কেবিন ক্রুদের বাধ্যতামূলক অন্তর্বাস পরতে বলা হয়েছে। ন্যাশনাল ক্যারিয়ারের ফ্লাইট সার্ভিসের (এনসিএফসি) মহাব্যবস্থাপক পিআইএ’র বিমানবালাদের পোশাক পরিচ্ছদ নিয়ে আপত্তি তোলার পর এ নির্দেশনা জারি করা হয়। খবর জিও টিভির।

খবরে বলা হয়েছে, এনসিএফসি মহাব্যবস্থাপক আমির বশিরের পর্যবেক্ষণে উঠে এসেছে পিআইএ বিমানবালারা যখন তাদের কর্মস্থলে আসেন বা হোটেলে থাকেন কিংবা যখন অন্য কোনো শহরে ভ্রমণ করেন তাদের পোশাক ঠিক থাকে না। যা পিআইএ’র ভাবমূর্তি নষ্ট করছে। তাই পিআইএ ক্রুদের কারুকাজহীন পোশাক পরার সময় অন্তর্বাস পরা বাধ্যতামূলক করেছে পিআইএ। বিমানবালাদের পোশাক নিরীক্ষণের জন্য গ্রুমিং প্রশিক্ষক ও সিনিয়র শিফট ইনচার্জদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্ব তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এনসিএফসি মহাব্যবস্থাপক আমির বশির আরও সতর্ক করেছেন, কেউ নির্দেশনা অনুসরণ না করলে বিমানবালাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 
এদিকে, পিআইএ’র পাইলট ও প্লেনের ক্রুদের দায়িত্ব পালনের অতিরিক্ত সময় নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরিবহন শ্রমিক ফেডারেশন (আইটিডব্লিউএফ)। বিষয়টি নিয়ে পিআইএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমির হায়াতকে চিঠিও দিয়েছে ফেডারেশন। চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে তারা পিআইএ’র কেবিন ক্রুদের কাজের সময় একতরফা পরিবর্তন লক্ষ্য করেছে। এতে তাদের উৎপাদনশীলতা ও কর্মক্ষমতা প্রভাবিত করছে। নিয়ম লঙ্ঘন করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মানবজীবনের সুরক্ষার জন্য বিষয়টি দ্রুত সমাধান করা উচিত। কারণ, পাইলট ও বিমানবালাদের জন্য অপ্রয়োজনীয় দীর্ঘ কর্মঘণ্টা দুর্ঘটনার কারণ হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit