বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কোহলির ভিডিওবার্তার জবাব দিলেন রজার ফেদেরার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : সুইস কিংবদন্তি রজার ফেদেরার ক্রীড়া দুনিয়াকে আবেগে ভাসিয়ে সপ্তাহখানেক আগে টেনিস থেকে বিদায় নিয়েছেন। লেভার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের সঙ্গে জুটি বেঁধে শেষ ম্যাচ খেলার পর দুজনের কান্না ছুঁয়ে গিয়েছিল ভক্তদের।

সেদিন সোশ্যাল মিডিয়ায় ফেদেরারকে বিদায় সম্ভাষণ জানিয়েছিলেন ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি।  ৫৮ সেকেন্ডের ভিডিওবার্তায় ভারতের সাবেক অধিনায়ক কোহলি বলেছিলেন, প্রিয় রজার, তোমাকে এই ভিডিওবার্তা পাঠাতে পেরে আমি গর্বিত। তুমি অনেক সুন্দর মুহূর্ত এবং স্মৃতি উপহার দিয়েছ। ২০১৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে তোমার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল। জীবনে কখনও সেটা ভুলব না। শুধু টেনিস সমর্থক নয়, সারা বিশ্বের মানুষ তোমাকে কত ভালোবাসে, সমীহ করে। আর কোনো ক্রীড়াবিদের ক্ষেত্রে আমি এমনটা দেখিনি। এটা তৈরি করা যায় না।

কোহলি আরও বলেন, সবাইকে কাছে টানার বিশেষ দক্ষতা তোমার সবসময়ই ছিল। টেনিসে যে নতুন যুগ তুমি এনেছ, সেটার সঙ্গে কারো তুলনা করা যায় না। আমার কাছে সবসময়ই তুমি সর্বকালের সেরা হয়ে থাকবে। টেনিস কোর্টে তুমি যতটা আনন্দ করেছ, জীবনের পরবর্তী ধাপেও ততটা আনন্দ করবে সেই প্রত্যাশা। তোমাকে এবং তোমার পরিবারের জন্য অনেক শুভেচ্ছা রইল। কোহলির ভিডিওবার্তার জবাবে ফেদেরার লিখেছেন, ধন্যবাদ কোহলি। আমি শিগগিরই ভারতে এটি করতে চাই।’ এর মাধ্যমে রজার ফেদেরার ভারতে ভ্রমণের ইঙ্গিত দিয়েছেন। সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit