বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

অবিবাহিত নারীরাও গর্ভপাত করতে পারবেন : ভারতীয় সুপ্রিম কোর্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বিবাহিত ও অবিবাহিত সব নারীই নিরাপদে গর্ভপাত করাতে পারবেন বলে যুগান্তকারী রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালত বলেছেন, এখন থেকে বিবাহিত নারীদের পাশপাশি অবিবাহিত নারীরাও করতে পারবেন গর্ভপাত। খবর এনডিটিভির।

জানা গেছে, অবিবাহিত নারী ২০ থেকে ২৪ সপ্তাহের মধ্যে অনাকাঙ্ক্ষিত গর্ভপাত করাতে পারবেন। মূলত অবিবাহিত নারীরা অন্তঃসত্ত্বা হলে, গর্ভপাত করাতে পারবেন কি না, এ বিষয়েই রায় দিয়েছেন আদালত। ১৯৭১ সালে প্রথম গর্ভপাতকে বৈধ ঘোষণা করা হয় ভারতে। পরে ২০২১ সালে অধ্যাদেশ জারির মাধ্যমে গর্ভপাত আইনে সংশোধনও আনে কেন্দ্রীয় সরকার। ২০২১ সালের সংশোধিত আইনে সাধারণ বিবাহিত নারীদের পাশাপাশি ধর্ষণের শিকার, মানসিক ভারসাম্যহীন, সংখ্যালঘু, গর্ভপাতের পর বিবাহবিচ্ছেদ বা বৈধব্যের শিকার এবং যেসব নারীর ভ্রুণে গুরুতর অস্বাভাবিকতা রয়েছে, তাদেরকেও গর্ভপাতের অনুমোদন দেওয়া হয়।

কিন্তু সংশোধিত আইনে অবিবাহিত নারীদের অন্তর্ভুক্ত না করায় এতদিন গর্ভপাত আইনের সমালোচনা করে আসছিল ভারতের বিভিন্ন নারী ও মানবাধিকার সংস্থাসমূহ। বৃহস্পতিবারের আদেশের মাধ্যমে সেসব সমালোচনার যতি টানলেন সুপ্রিম কোর্ট।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit