বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

খাগড়াছড়িতে ৬ষ্ঠশ্রেনীর এক শিক্ষার্থী ধর্ষণ ২ধর্ষক গ্রেপ্তার

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা শহরের মধুপুর এলাকায় ৬ষ্ঠ শ্রেনী পড়ুয়া এক পাহাড়ি শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষক পাহাড়ী দুই যুবক কে সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছেন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর ২০২২ইং) গতকাল রাতে খাগড়াছড়ি সদর থানার মামলা দায়ের পর তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। জেলা শহরের মধুপুর এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন-খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড  আলুটিলা পূর্নবাসন  এলাকার বিকাশ কান্তি ত্রিপুরার ছেলে ধনিময় ত্রিপুরা (২৫)  একই উপজেলার তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়ার বিক্রম ত্রিপুরার ছেলে সমুয়েল ত্রিপুরা (১৯) মামলার এজাহারে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি পৌর এলাকা মধুপুর ভাড়া বাসায় ওই স্কুলছাত্রীকে রেখে গ্রামের বাড়িতে যান পরিবারের অন্য সদস্যরা।

ওই স্কুলছাত্রী রাতে বাড়ির বাইরে প্রাকৃতিক কাজে বের হলে আসামিরা পাশের ঘরে  জোরপূর্বক তাকে  নিয়ে যান। পরে সেখানে স্কুলছাত্রীকে মুখ চেপে ধরে  ধর্ষণ করেন। ঘটনার পর রাতেই তাকে ছেড়ে দেয় আসামিরা। প্রতিবেশীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে গ্রাম থেকে ফিরে মেয়ের কাছে বিষয়টি জানতে চায় তার মা। এ সময় সে তার মাকে সব খুলে বলে। মেয়ের কাছে সব শুনে স্কুলছাত্রীর মা বাদী হয়ে ২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। 

ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান জানান,  স্কুলছাত্রীর মা বাদী হয়ে ২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। পরে এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।পরবর্তী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।  

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit