শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

নর্ড স্ট্রিম পাইপ লাইনে ‘রহস্যময় ছিদ্র’, রাশিয়ার দাবি ‘নাশকতা’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপ ও জার্মানিতে গ্যাস সরবরাহকারী নর্ড স্ট্রিম-১ পাইপ লাইনের দুটি জায়গায় ছিদ্র ধরা পড়েছে বলে জানিয়েছে সুইডেনের মেরিটাইম কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, একটি ছিদ্র সুইডেনের পানি সীমায়; অন্যটি ডেনমার্কের পানি সীমার মধ্যে দেখা গেছে। তবে কি কারণে পাইপ লাইন ছিদ্র হয়ে গেছে সেটি জানাতে পারেনি তারা।  

এর আগে নর্ড স্ট্রিম-২ পাইপ লাইনে ছিদ্র পাওয়া যাওয়ার খবর বের হয়। এদিকে গ্যাস পাইপ লাইনে ছিদ্র পাওয়ার বিষয়টিকে নাশকতা হিসেবে মনে করছে রাশিয়া। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভের কাছে জিজ্ঞেস করা এটি কোনো নাশকতা কিনা। এমন প্রশ্নে পেসকোভ, কোনো কিছুই এখন উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

পেসকোভ সাংবাদিকদের জানিয়েছেন, পাইপ লাইনে ছিদ্র পাওয়ার ঘটনায় রাশিয়া খুবই উদ্বিগ্ন। কারণ এটি পুরো অঞ্চলের গ্যাস সরবরাহের জন্য বিরাট বড় একটি হুমকি। তাছাড়া তারা ডেনমার্ক পানি সীমায় ছিদ্র পাওয়ার কারণ অনুসন্ধাণ করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে সুইডেনের মেরিটাইম কর্তৃপক্ষ সতর্কতা দিয়ে বলেছে, যেখানে ছিদ্র পাওয়া গেছে সেদিকটি দিয়ে যেন আপাতত জাহাজ চলাচল না করে। তবে পাইপ লাইন ছিদ্র হওয়ার কারণে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন সুইডেন। 

সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit