বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

একসাথে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৩ Time View

ডেস্ক নিউজ : আরিফুল ইসলাম ও সুমি খাতুনের সাংসারিক জীবন শুরু হয় ৬ বছর আগে। তাদের প্রথম কন্যা সন্তান আয়শার বয়স পাঁচ-এ পড়েছে। এরমধ্যে আবারও গর্ভবতী হন সুমি খাতুন। পরপর চার বার আল্ট্রাসনোগ্রাফি করে ডাক্তার জানান এবার জমজ সন্তান হবে। তবে শেষপর্যন্ত জন্ম নিল একসাথে তিন কন্যা।  নবাগত তিন কন্যা ও তাদের মা ভালো আছেন। চার কন্যা নিয়ে খুশি ওই দম্পতি।  সুমি খাতুনের বাড়ি নাটোরের সিংড়া পৌরসভার পেট্রোবাংলা মহল্লায়। গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় নাটোর শহরের আল মদিনা হাসপাতালে সিজারের মাধ্যমে জন্ম হয় ওই তিন শিশুর।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত শুক্রবার ভর্তি হন সুমি খাতুন। রবিবার তার সিজার করেন ডাক্তার কাওছার আহমেদ। শিশুদের বাবা আরিফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, তার নিজ বাড়ি রাজশাহী সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম বুধপাড়া মহল্লায়। বিয়ের পর থেকে নাটোরের সিংড়া পৌরসভার পেট্রোবাংলা মহল্লায় থাকেন। তিনি একটি কম্পানীতে চাকরি করলেও বর্তমানে বাড়িতেই রয়েছেন।

স্ত্রী সুমি খাতুন গৃহিনী। তিন কন্যা সন্তান সুস্থ থাকার পাশাপাশি তাদের মাও সুস্থ থাকায় খুশি তিনি। তিনি আরো জানান, জন্মের পরই ওই তিন কন্যার নাম রাখা হয়েছে আরিফা, ফাতেমা ও আছিয়া। ভবিষ্যতে চার কন্যাকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit