সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

কারাভোগ শেষে আখাউড়া দিয়ে ফিরলো ভারতীয় যুবক

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কারাভোগ শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে রবিবার দুপুরে নিজ দেশে ফিরলেন এক ভারতীয় যুবক। তাজমুল হোসেন নামে ওই যুবকের বাড়ি ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার ইরালী থানার মাগুরালী গ্রামে।তাজমুল গত বছরের ২১ মে মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্তে আটক হয়। অবৈধ অনুপ্রবেশে অভিযোগে আদালত তাকে তিনদিনের সাজা দেন। দুদেশের মধ্যে কাগজপত্র চালাচালি শেষে বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে তাকে নিজ দেশে পাঠানো হয়।

সংশ্লিষ্টরা জানান, তাজমুলদের পুর্ব পুরুষ বাংলাদেশি। স্বজনদের সঙ্গে দেখা করতে গত বছরের মে মাসে সে বাংলাদেশে আসে। এ সময় বিজিবির হাতে সে আটক হয়। প্রায় ছয় মাস পর আদালত তাকে তিনদিনের সাজা দেন। রবিবার আখাউড়া  আইসিপিতে বিজিবি এবং বিএসএফ এর উপস্থিতিতে  আখাউড়া  ইমিগ্রেশন পুলিশের সাব-ইন্সপেক্টর স্বপন চন্দ্র দাস ও আখাউড়া থানার সাব -ইন্সপেক্টর নিয়ামুল হোসাইন ভারতের আগরতলা  ইমিগ্রেশন পুলিশের সহকারী পরিচালক ডি বড়ুয়া ও বটতলার থানার এস আই অভিজিৎ এর  নিকট ভারতীয় নাগরিক তাজমুলকে হস্তান্তর করা হয়। এ সময় তাজমুলের ভাই নাজমুল উপস্থিত ছিলেন ।

কিউএনবি/অনিমা/২৫.০৯.২০২২/বিকাল ৪.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit