মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান চায় রাশিয়ার ঘনিষ্ঠ দুই দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছে রাশিয়ার মিত্র চীন ও ভারত। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ইউক্রেন সংঘাত অবসানে জোরালোভাবে আহ্বান জানিয়েছেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

চলমান সংকট ছড়িয়ে পড়া ঠেকানো, উন্নয়নশীল দেশগুলোকে প্রভাবিত না করতে শনিবার রাশিয়া ও ইউক্রেনের প্রতি আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বলেন, ইউক্রেন সংকট শান্তিপূর্ণ সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে চীন। রাশিয়া-ইউক্রেনের বর্তমান সংকটে উদ্বেগ জানিয়ে তিনি আরও বলেন, সবপক্ষের বৈধ নিরাপত্তার উদ্বেগকে প্রাধান্যের পাশাপাশি টেকসই সমাধান করা উচিত।

চলতি মাসের শুরুর দিকে উজবেকিস্তানে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে চীনা প্রেসিডেন্টের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়। তখন ইউক্রেন নিয়ে পুতিনের কাছে উদ্বেগ প্রকাশ করেন শি। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক ধরে রেখেছে ভারত। মস্কোর কাছ থেকে অস্ত্র ও জ্বালানি ক্রয় করেছে দিল্লি। এ নিয়ে অবশ্য ওয়াশিংটনের সঙ্গে টানাপোড়েনও সৃষ্টি হয় মোদি সরকারের।

একইদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ইউক্রেন পরিস্থিতি প্রতিনিয়ত উত্তপ্ত হচ্ছে। এ নিয়ে আমাদের প্রায় সময় জিজ্ঞাসা করা হয়, আমরা কার পক্ষে আছি। আমরা প্রতিবারই সোজা ও সততার সঙ্গে উত্তর দিয়ে আসছি, ভারত শান্তির পক্ষে আছে এবং অটল থাকবে। তিনি আরও বলেন, আমরা এই অবস্থানে এখনও রয়েছি, যুদ্ধ শেষ করার একমাত্র পথ হলো আলোচনা।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit