মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

অধিকৃত অঞ্চলের পূর্ণ নিরাপত্তা দেবে রাশিয়া: ল্যাভরভ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের অধিকৃত অঞ্চলে গণভোটের পর যদি তা মস্কোর সঙ্গে একীভূত হয় তবে সেই অঞ্চলের পূর্ণ নিরাপত্তা দেবে রাশিয়া। শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতায় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সময় ল্যাভরভ এ কথা বলেন। খবর রয়টার্সের। ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক আগ্রাসনের পক্ষে জাতিসংঘে তার মতামত তুলে ধরেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি কিয়েভের নির্বাচিত সরকারকে অবৈধ বলে অভিযোগ করে বলেন, ওই সরকার নব্য নাৎসিবাদী, কারা ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশ ভাষাভাষি মানুষের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছিল।

এ প্রসঙ্গে ল্যাভরভের কাছে জানতে চাওয়া হয় ইউক্রেনের অধিকৃত অঞ্চলের নিরাপত্তায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো সম্ভাবনা আছে কি না। উত্তরে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘নতুন সংযুক্ত এলাকাসহ সংবিধান স্বীকৃত রাশিয়ার ভূখন্ড রাষ্ট্রের পূর্ণ সুরক্ষার আওতায় থাকবে। রাশিয়ান ফেডারেশনের সব আইন, মতবাদ, ধারণা ও কৌশল সম্পূর্ণ ভূখন্ডের জন্য প্রযোজ্য হবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit