শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’ সৌদির তেল পাইপলাইনে হামলার নিন্দায় ইরাক-কুয়েত-বাহরাইন রাষ্ট্র-প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা সমানভাবে সক্ষম: রিজভী জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর

নোয়াখালীতে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: তরুণ গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে (২৪) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।গ্রেফতারকৃত যুবকের নাম হারুনুর রশিদ ওরফে রুবেল (২৫) উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের কাসেম কেরানীর ছেলে। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গত বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার দুপুরের দিকে এ ঘটনায় অভিযুক্ত তরুণ তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।     

চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে কেরামত গ্রামের গৃহবধূ (২৪) প্রতিদিনের ন্যায় তার বসতঘরে ঘুমিয়ে যায়। ওই দিন রাত ১টার দিকে একই গ্রামের কাসেম কেরানীর ছেলে হারুনুর রশিদ  ওরফে রুবেল কৌশলে ওই গৃহবধূর শোয়ার কক্ষে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে ভিকটিমর শৌরচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত রুবেল পালিয়ে যায়। 

ওসি তদন্ত আরো জানায়, এ ঘটনায় গতকাল শনিবার সকালে ভিকটিম বাদী হয়ে নারীও শিশু নির্যাতন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় রোববার সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit