সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

নাইজেরিয়ার মসজিদে সশস্ত্র গোষ্ঠির হামলায় নিহত ১৫

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর-পশ্চিম নাইজেরিয়ার জামফারা রাজ্যের একটি মসজিদে সশস্ত্র গোষ্ঠির হামলায় কমপক্ষে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আফ্রিকার এই দেশটির রুয়ান জেমা শহরের বুক্কুয়ুম স্থানীয় সরকার এলাকাস্থ জুমুআত কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের সময় হামলাটি হয়েছিল।

স্থানীয় বাসিন্দা আমিমু মুস্তাফা বলেন, “সশস্ত্র দস্যুরা মোটরবাইকে এসে বন্দুক তাক করে সোজা মসজিদে চলে যায় এবং বিক্ষিপ্তভাবে গুলি করতে শুরু করে।” 

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দা জানান, স্থানীয় সময় দুপুর ২টার দিকে হামলাটি চালানো হয়। এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

তবে এখনও এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

স্থানীয়ভাবে ডাকাত নামে পরিচিত ভারী অস্ত্রধারীরা গত দুই বছরে উত্তর-পশ্চিম নাইজেরিয়াজুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। হাজার হাজার মানুষকে অপহরণ করেছে তারা। শত শত মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।

গত সপ্তাহে জামফারা ও অন্যান্য দুটি রাজ্যের বাসিন্দাদের বনদস্যু ও সন্ত্রাসীদের লক্ষ্য করে বোমা হামলা ও অভিযান চালানোর আগে বনাঞ্চল ছেড়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছিল সরকারি বাহিনী।

প্রতিবেশী দেশ মালি ও বুরকিনা ফাসোর মতো নাইজেরিয়াও জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও আইএসের নিয়মিত টার্গেটে পরিণত হয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। সূত্র- ভয়েস অফ আমেরিকা

কিউএনবি/অনিমা/২৫.০৯.২০২২/সকাল ১০.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit