শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

বাংলাদেশ ব্যাংক এখনো ভারতীয় রুপিকে বৈদেশিক বাণিজ্যে অনুমতি দেয়নি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪২ Time View

ডেস্কনিউজঃ বাংলাদেশ ব্যাংক (বিবি) এখনো বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে লেটার অব ক্রেডিট (এলসি) দেয়া মুদ্রার তালিকায় ভারতীয় মুদ্রা রুপিকে অন্তর্ভুক্ত না করায় বাংলাদেশের ব্যবসায়ীরা রুপি ব্যবহার করতে পারছে না।

বিবি’র মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম ইউএনবিকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক এখনো বৈদেশিক বাণিজ্যের জন্য রুপিকে তালিকাভুক্ত করেনি।

তিনি বলেন, মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহৃত মুদ্রায় বৈচিত্র্য আনার বিষয়টি পর্যালোচনা করছে।

তিনি বলেন, লেনদেনের জন্য কোনো বৈদেশিক মুদ্রার অনুমোদন দেয়ার আগে কেন্দ্রীয় ব্যাংক, আইএমএফ এর স্ট্যান্ডার্ডের সাথে সামঞ্জস্য রেখে বিনিময় যোগ্যতা ও স্থিতিশীলতা বজায় রাখে।

ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থানীয় মুদ্রায় বাণিজ্য হলে দেশে মার্কিন ডলারের রিজার্ভ কমে যাওয়ার চাপ ও বৈদেশিক মুদ্রার বাজারে চলমান অস্থিরতা কমে যাবে।

তারা বলেন, বাংলাদেশের কাঁচামাল ও অন্যান্য পণ্য আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস ভারত। ২০২১-২২ অর্থবছরে ভারত থেকে ১৬ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি, তুলা, সুতা, কাপড় ও রাসায়নিক আমদানি করা হয়েছে।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল /২২.০৯.২০২২/ রাত ১২.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit