শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

মাটিরাঙ্গাতে ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি গ্রেপ্তার 

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন   মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ মুসলিম পাড়া  এলাকায়   বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত  পলাতক আসামী সোহরাব হোসেন (৪৮)  গ্রেপ্তার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ । সোমবার (১৯ সেপ্টেম্বর ২০২২ইং)রাত সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা থানার সহকারি উপ-পরির্দশক (এএসআই) ইয়াকুবুর রহমান এর নেতৃত্বে  সঙ্গীয় ফোর্সের সহায়তায়  থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা  পৌরসভার ০৯নং ওয়ার্ড দক্ষিণ মুসলিম  পাড়াস্হ ওয়ারেন্টভুক্ত আসামি সোহরাব হোসেন (৪৮) কে তার বসতঘর  থেকে গ্রেপ্তার করা হয়।

খাগড়াছড়ি আদালতে তার বিরুদ্ধে সি আর মামলা নং ৩৪৯/২২, ধারাঃ ৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড সংক্রান্তে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সোহরাব হোসেন।গ্রেপ্তারকৃত আসামি সোহরাব হোসেন(৪৮) মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ মুসলিম পাড়া এলাকার আনসার আলীর ছেলে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী জানান  গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক থানা হাজতে রাখা হয়েছে  যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।

কিউএনবি/অনিমা/২০.০৯.২০২২/বিকাল ৩.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit