শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মেয়েরা। নেপালের কর্দমাক্ত মাঠে নেমে বাংলাদেশের মেয়েরা প্রথমেই একটু বেকায়দায় পড়ে যায়। তবে সেটা ধীরে ধীরে কাটিয়ে উঠতে শুরু করে। ম্যাচের শুরুতেই বক্সের বাইরে থেকে মারিয়া মান্ডার এক দুর্দান্ত শট রুখে দেয় নেপালের গোলকিপার।

তবে গোলের তৃষ্ণা মিটেছে অল্প সময়েই। ১০ম মিনিটে চোটের কারণে সিরাত জাহান স্বপ্নাকে উঠিয়ে শামসুন্নাহার জুনিয়র নামানো হয়। এর তিন মিনিট পরেই দুর্দান্ত গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন শামসুন্নাহার জুনিয়র। এই গোল বাংলাদেশকে সম্ভাবনার জায়গায় পৌঁছে দেয়।

তবে এক গোল ব্যাবধান এগিয়ে থাকা বাংলাদেশের জালে ৩৬ তম মিনিটে গোল প্রায় করেই ফেলেছিল নেপাল। গোলবারে বল লাগার পর বল নিরাপদ দূরত্বে পাঠিয়ে দেয় বাংলাদেশের ডিফেন্স। ৪১তম মিনিটে সাবিনার পাস থেকে দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানি সরকার। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধ শুরুর আগেই বাংলাদেশের জয়ের পথ অনেকটা উজ্জ্বল হয়ে ওঠে। দেশের সর্বত্র এই ফাইনাল এখন আলোচনায়। দর্শক ভক্তরা ইতোমধ্যে বাংলাদেশের জয়ের অপেক্ষায়। বাংলাদেশ জয়ের সুবাস পাচ্ছে, একই সঙ্গে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়া থেকে মাত্র কিছুটা দূরে অপেক্ষা করছে। এই প্রতিবেদন লেখার সময় ৫৯ মিনিটের খেলা চলছিল, আর বাংলাদেশের মেয়েরা সেই ২-০ গোলে এগিয়ে রয়েছে।    

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit