বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে মনিয়ন্দ ইউনিয়নে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত সভার সভাপতিত্ব করেন, ১নং মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাহবুবুল আলম চৌধুরী দীপক। মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা অংগ্যজাই মারমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসবা আখাউড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম।
মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সমাবেশের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী খালেকুজ্জামান আলমগীর ভূইয়া, সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম কিরন, ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ তাজু মিয়া, ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ হারুন মিয়া, ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ ইব্রাহিম, সমাজ সেবক অজিত চক্রবর্তী, ইউনিয়ন কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাজাহান ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস মিয়া, ছাত্রলীগ নেতা মাওলানা মারুফ বিল্লাহ্ সহ আরো অনেকে।
সামাজিক সম্প্রীতি সমাবেশ বক্তারা বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজে সকলে মিলেমিশে বসবাস করা, সুখে-দুখে একে অপরকে সহযোগিতা করা, সমাজের সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন প্রকার উস্কানি, গুজব ও বিভ্রান্তিমূলক বক্তব্য লেখা বা শেয়ার করা থেকে নিজেকে সর্বদায় বিরত রাখার প্রতি আহবান জানান তারা। এছাড়াও আসন্ন শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সামাজিক সম্প্রীতি সমাবেশে পরিষদের পুরুষ ও মহিলা সদস্যগণ, সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, পূজা উদযাপন কমিটির লোকজন, সাংবাদিক, বীর মুক্তিযুদ্ধা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনুষ্ঠানে আরো অনেকেই উপস্থিত ছিলেন। মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সচিব সুব্রত রায় জানান, ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গদের নিয়ে ৩২ সদস্য বিশিষ্ট মনিয়ন্দ ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটি গঠন করা হয়েছে।
কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৮