বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

নাকের ব্ল্যাকহেডস? ঘরে বসেই দূর করুন এই ৪ সহজ উপায়ে!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ব্ল্যাকহেডসের সমস্যা বছরের যেকোনও সময়েই দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ত্বক সঠিকভাবে পরিষ্কার না থাকার ফলেই ব্ল্যাকহেডস দেখা দেয়। তেল-ময়লা জমে বন্ধ হয়ে যাওয়া ত্বকের ছিদ্র এবং মৃত কোষের সমষ্টি, বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে তা কালো হয়ে যায়। সাধারণত আমাদের নাকের দুই পাশে এবং চিবুকে সবচেয়ে বেশি ব্ল্যাকহেডস দেখা দেয়। ব্ল্যাকহেডস-এর কারণে সৌন্দর্যেও ঘাটতি পড়ে। অনেকে স্ট্রিপ লাগিয়ে ব্ল্যাকহেডস তুলে ফেলেন। তবে তাতে ব্যথা লাগে এবং দাগ হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। তার চেয়ে ঘরোয়া পদ্ধতির সাহায্য নিতে পারেন। এতে ব্যথাও হবে না, আর খুব সহজেই মুক্তি পাবেন ব্ল্যাকহেডস থেকে।

মধু ত্বকের অনেক উপকার করে। এতে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য বর্তমান।

এক টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ দুধ মিশিয়ে নিন ভাল করে। এই মিশ্রণটি মাইক্রোওয়েভে পাঁচ সেকেন্ড গরম করে নিন, যতক্ষণ না পর্যন্ত এটি ঘন হচ্ছে। ঠান্ডা হলে আক্রান্ত স্থানে পেস্টটি লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই পদ্ধতি প্রয়োগ করুন।

ওটমিল এবং দই
ত্বককে এক্সফোলিয়েট করতে ওটমিল দারুণ কার্যকর। আর, দইয়ে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করতে সাহায্য করে।

৪ টেবিল চামচ ওটমিল ভাল করে পিষে নিয়ে তাতে ২ টেবিল চামচ দই মেশান। মিশ্রণটি কিছুক্ষণ বসতে দিন। তারপর এটি মুখে লাগান ভাল করে। যে সব জায়গায় ব্ল্যাকহেডস আছে সেখানে আলতো করে ৫ মিনিট ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এটি করতে পারেন।

মধু এবং দারুচিনি
দারুচিনিতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে। মধুর সঙ্গে দারুচিনি ব্ল্যাকহেডস-এর পাশাপাশি ব্রণ সারাতেও সাহায্য করে।

আধা চা চামচ দারুচিনি গুঁড়োর সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে মুখের টি-জোন এবং থুতনিতে লাগান। ২০ মিনিট রাখার পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।

হলুদ এবং চন্দন
হলুদ ব্রণ-সহ ত্বকের অনেক সমস্যা দূর করতে পারে। চন্দনের তেলে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ইনফেকটিভ বৈশিষ্ট্য রয়েছে। আপনার যদি অ্যালার্জি সমস্যা না থাকে তাহলেই এটি ব্যবহার করুন।

এক টেবিল চামচ টক দই, আধা চা চামচ হলুদ এবং কয়েক ফোঁটা চন্দন তেল একসঙ্গে মিশিয়ে আক্রান্ত স্থানে লাগান। শুকিয়ে গেলে পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এটি করতে পারেন।

কিউএনবি/অনিমা/১৯.০৯.২০২২/দুপুর ২.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit