বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

প্রথম দুই দিন হাউসফুল, বীরত্বের গল্পে দর্শক মুগ্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ Time View

বিনোদন ডেস্ক : মুক্তির পর দর্শক টানছে ইমন, সালওয়া, নিপুণ, আহসান হাবিব নাসিম, ইন্তেখাব দিন অভিনীত ছবি বীরত্ব। শুক্রবার ও শনিবার এই দুই দিন সিনেমাটির বেশিরভাগ শো হাউজফুল যাচ্ছে। পাশাপাশি সিনেমার দর্শক বীরত্ব দেখে মুগ্ধতার কথা জানাচ্ছেন। দর্শক বলছেন, বীরত্ব সিনেমায় অননব্য অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন।

কেউ কেউ বলছেন, শুরু থেকে শেষ পর্যন্ত নায়কোচিত ইমেজ ভেঙে ইমন ন্যাচারল অভিনয় করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দর্শকরা সিনেমাটি দেখে প্রশংসামূলক রিভিউ দিচ্ছে। অনেকের কাছে ইমনের অভিনয় দুর্দান্ত লেগেছে বলে জানাচ্ছেন। ইমন নিজেও বলছেন, আমাকে নিয়ে আগে পিছে অনেক যারা কথা বলে তাদের বলবো অবশ্যই বীরত্ব দেখুন।   

ঢাকার স্টার সিনেপ্লেক্সে খোঁজ নিয়ে জানা যায়, বীরত্ব শুক্রবার হাউজফুল ছিল। শনিবারও দর্শক টেনেছে। রবিবার দর্শকের উপস্থিতি মোটামুটি ভালো। এছাড়া কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, চিত্রামহল, শাপলা, ছায়াবানিসহ একাধিক সিনেমা হলে বীরত্ব দেখতে ভিড় জমাচ্ছেন দর্শক। হল মালিকরা বলছেন, পরিছন্ন গল্প ও ইমনের অভিনয়ের মুগ্ধতা নিয়ে হলে থেকে বের হচ্ছেন দর্শক। অভিষিক্ত সিনেমা দিয়ে স্ক্রিনে নজর কেড়েছেন সালওয়া। অন্যরাও ভালো অভিনয় করেছেন।  

নাটকীয়তা, ক্রাইম, থ্রিলার ঘরানার সিনেমা বীরত্ব। পরিচালনা করেছেন সাইদুল ইসলাম রানা। এটি তার প্রথম সিনেমা। তিনি বলেন, শুক্রবার সবখানে ভালো গেছে। শনিবার মিরপুরের সনিতে হাউজফুল ছিল। রবিবার সন্ধ্যাতেও সিনেপ্লেক্সে অনেকেই সিনেমা দেখবে। আজকেও হাউজফুল যাবে। ঢাকার বাইরেও ভালো যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit