শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে আসরটি। এর আগে ২০২০ সালে এই দুটি শহরেই আয়োজিত হয়েছিল ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ১৪ জানুয়ারি বিশ্বকাপ শুরু হয়ে ২৯ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। ১৫ দিনে মোট ৪১টি ম্যাচ হবে। গ্রুপ লিগে প্রতিদিন ৪টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

টুর্নামেন্টে আইসিসির ১১টি পূর্ণ সদস্য দলের সঙ্গে ৫টি সহযোগী দল খেলবে। আয়োজক দক্ষিণ আফ্রিকা ছাড়াও বিশ্বকাপে অংশ নেবে- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া ও রুয়ান্ডা।

১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে
এ-গ্রুপ: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলংকা ও যুক্তরাষ্ট্র।
বি-গ্রুপ: ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবুয়ে, রুয়ান্ডা।
সি-গ্রুপ: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও ইন্দোনেশিয়া।
ডি-গ্রুপ: ভারত, দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড ও আরব আমিরাত। 

বাংলাদেশের খেলার সূচি
১৪ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৬ ও ১৮ জানুয়ারি শ্রীলংকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit