শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন আখাউড়ার ৫ জন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ Time View
বাদল আহাম্মদ খান আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আখাউড়া উপজেলা ৬নং ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ছিলো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। সদস্য পদে যে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলো আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম আতাউর রহমান নাজিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভুঁইয়া, খন্দকার মোস্তাক আহমেদ এবং মো. ইয়াছিন মিয়া।

জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান জানান, মনোনয়ন বাছাই ১৮ই সেপ্টেম্বর, প্রত্যাহার ২৫শে সেপ্টেম্বর ও ২৬শে সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ করা হবে এবং আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৮১। ভোটাররা হলেন, উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য, ১টি পৌরসভার মেয়র ও কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর এবং উপজেলা পরিষদের ১ জন চেয়ারম্যান ও ২ জন ভাইস চেয়ারম্যান।

উল্লেখ্য ছয় বছর আগে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর প্রথম জেলা পরিষদের ভোট হয়। সেখানে এই ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়েছিলেন বর্তমান আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভুঁইয়া। গত উপজেলা পরিষদ নির্বাচনে আবুল কাশেম ভুঁইয়া জেলা পরিষদ সদস্য পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করলে জেলা পরিষদ সদস্য পদটি শূন্য হয়। তখন অনুষ্ঠিত উপ-নির্বাচনে মোহাম্মদ আলী ভুঁইয়া ও এ কে এম আতাউর রহমান নাজিম প্রতিদ্বন্দ্বিতা করে। যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম আতাউর রহমান নাজিম জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit