শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

আত্মশুদ্ধি কেন প্রয়োজন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৪ Time View

ডেস্ক নিউজ : মানুষ শুধু তার দৈহিক অবয়বের নাম নয়; বরং মানুষের মূল উপাদান হলো তার অভ্যন্তর। যাকে কলব (অন্তর) ও রুহ (আত্মা) বলা হয়। সহিহ বুখারির হাদিস দ্বারা বোঝা যায়, মানুষের বাহ্যিক আমল শুদ্ধ বা অশুদ্ধ হওয়াটা নির্ভর করে তার অভ্যন্তরীণ অবস্থার সুস্থতা ও অসুস্থতার ওপর। মানবদেহ যেমন সুস্থ থাকে এবং অসুস্থ হয় এবং শরীর সুস্থ রাখার জন্য খাদ্য, বাতাস ইত্যাদি উপকরণের প্রয়োজন, অসুস্থ হলে ওষুধ ও চিকিৎসার প্রয়োজন হয়, তেমনি মানুষের ভেতরাংশকে সুস্থ রাখতে কিছু উপায় ও উপকরণ অবলম্বন করতে হয়, তা হলো নিজের মহান স্রষ্টা ও প্রতিপালককে চেনা, তাঁর স্মরণ ও কৃতজ্ঞতার মধ্যে থাকা এবং সর্বদা তাঁর নির্দেশ ও বিধান মান্য করে চলা।

মানুষের অভ্যন্তরাংশের অসুস্থতা হলো আল্লাহর স্মরণ ও ইবাদত থেকে বিমুখ থাকা ও তাঁর নির্দেশ-নির্দেশনার বিপরীত কাজ করা। মানবাত্মার অসুস্থতা সম্পর্কে মহান আল্লাহ বলেন, ‘তাদের অন্তরে আছে ব্যধি। সুতরাং আল্লাহ তাদের ব্যধি আরো বৃদ্ধি করেছেন। ’ (সুরা বাকারা, আয়াত : ১০) আত্মার সুস্থতা ও অসুস্থতা : আত্মার ব্যধি হলো, কুফর, শিরক, মুনাফিকি, হিংসা, বিদ্বেষ, অহংকার, গর্ব, লোভ, কৃপণতা, ক্ষমতার মোহ, সম্পদের মোহ, আত্মমুগ্ধতা ইত্যাদি। সুস্থতা হলো, স্বীয় প্রতিপালক আল্লাহকে চেনা, সব লাভ ও ক্ষতি, সুখ ও দুঃখের মালিক হিসেবে আল্লাহকে মেনে নেওয়া, তাঁর দেওয়া অনুগ্রহগুলোর কৃতজ্ঞতা আদায় করা, বিপদ-আপদে ধৈর্যধারণ করা। আর সব বিষয়ে আল্লাহর ওপর আস্থা রাখা, তার দয়া-অনুগ্রহের প্রত্যাশা করা, তাঁর জবাবদিহি ও শাস্তিকে ভয় করা, সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হওয়া, আন্তরিকতা ও ইখলাসের সঙ্গে তাঁর সব নির্দেশ মান্য করা।

কোরআনই প্রধান আরোগ্য : সকল প্রকার আধ্যাত্মিক রোগ থেকে আরোগ্য লাভের প্রধান অবলম্বন পবিত্র কোরআন। আল্লাহ বলেন, ‘আমি কোরআনে এমন বিষয় অবতীর্ণ করেছি, যা মুমিনদের জন্য সুচিকিৎসা ও অনুগ্রহস্বরূপ। ’ (সুরা বনি ইসরাঈল, আয়াত : ৮২) অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘বলুন, কোরআন মুমিনদের জন্য সুপথ ও আরোগ্যস্বরূপ। ’ (সুরা হা-মিম-সাজদা, আয়াত : ৪৪)

শারীরিক রোগ ও আত্মার রোগের পার্থক্য : শারীরিক রোগ ও আধ্যাত্মিক রোগের আরেকটি বড় পার্থক্য হলো, শরীরের রোগ চোখে দেখা যায় এবং অন্যান্য ইন্দ্র দ্বারা অনুভব করা যায়। বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা যায়। বাহ্যিক রোগের চিকিৎসাও হয় বাহ্যিক উপায়-উপকরণের মাধ্যমে। অন্যদিকে আধ্যাত্মিক রোগ চোখেও দেখা যায় না, শিরা ইত্যাদির স্পন্দন দ্বারা তা বোঝা যায় না। একইভাবে রোগের চিকিৎসাও বাহ্যিক ওষুধ-পথ্যের মাধ্যমে হয় না। আধ্যাত্মিক ব্যধির চিকিৎসা শুধু কোরআন ও হাদিসের নিয়মেই হতে পারে। পবিত্র কোরআন ও হাদিসে মানুষের বাহ্যিক আমল, আচার-আচরণ ও অভ্যন্তরীণ বিশ্বাস ও চরিত্রাবলি সব কিছু সংশোধনের পূর্ণ নিয়মাবলি বিদ্যমান আছে।

আরোগ্য লাভের পথ ও পদ্ধতি : উম্মতের মধ্যে সাহাবায়ে কেরাম (রা.) ও তাবেঈন থেকে বর্তমান যুগের বুজুর্গ পর্যন্ত, যিনি যা অর্জন করেছেন তা শুধু কোরআন ও সুন্নাহর নিয়ম অনুসরণ করেই অর্জন করেছেন। তবে এ বুজুর্গরা যেমন নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি আমলের প্রতি যত্নবান ছিলেন, তেমনি সত্যপথে চলা, ইখলাস বা নিষ্ঠার সঙ্গে আমল করা, বিনয়, ধৈর্য, শোকর, আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস, দুনিয়াবিমুখতা ইত্যাদির প্রতিও অত্যন্ত যত্নবান ছিলেন। তাঁরা যেমন মিথ্যা, প্রতারণা, চুরি, অশালীন চলাফেরা ইত্যাদি গুনাহকে ভয় করতেন এবং তা থেকে বেঁচে থাকতেন, তদ্রুপ অহংকার ও গর্ব, অপরকে অপমান ও হেয় করা, ক্ষমতা ও সম্পদের মোহ, লোভ, কৃপণতা ইত্যাদি আধ্যাত্মিক রোগ ও গুনাহকেও হারাম মনে করতেন এবং তা থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করতেন।

‘দিল কি দুনিয়া’ থেকে

মো. আবদুল মজিদ মোল্লার ভাষান্তর

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit