শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

‘পদ্মা সেতু তৈরি করতে পারলে কাতারকে হারাতে পারবে না কেন?’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়ান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব থেকে চূড়ান্ত পর্বে ওঠার লক্ষ্যে লড়াইয়ে চমক দেখিয়েছেন বাংলাদেশের যুবারা। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১০৭ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে তাদের মাঠেই গোলশূন্য রুখে দিতে পেরেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের সামনে এখন বাধা বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। শক্তিমত্তায় বাহরাইনের চেয়েও অনেক এগিয়ে কাতার। র‌্যাংকিংয়ে কাতার থেকে ১১৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ। 

তবে র‌্যাংকিংকে কেবল সংখ্যা বানিয়ে ভয়ডরহীন গেম খেলে কাতারকেও রুখে দিতে বদ্ধপরিকর বাংলাদেশ— এমনটিই জানালেন দলের ম্যানেজার বিজন বড়ুয়া। ছেলেদের মনোবল বাড়াতে তাদের সামনেই প্রশ্ন রাখলেন বিজন, ‘আমরা পদ্মা সেতু তৈরি করতে পারলে কাতারকে হারাতে পারব না কেন?’

বাহরাইন থেকে পাঠানো এক ভিডিওবার্তায় বিজন বড়ুয়া বলেন, ‘আমি প্রথম থেকেই বলে আসছি আমাদের দল যে কোনো অঘটন ঘটাবে। আমরা বাহরাইনকে রুখে দিয়েছি। এখন কাতারকে হারানোর মিশন। দলটিকে হারাতে পারলে আমরা চূড়ান্ত পর্বে উঠতে পারব।  আর আমি মনে করি, আমাদের ছেলেদের সেই সক্ষমতা আছে। আমি ছেলেদের বলেছি— আমরা যদি পদ্মা সেতু তৈরি করতে পারি তা হলে কাতারকে হারাতে পারব না কেন? আমি দেশবাসীকে বলব— আপনারা আমাদের জন্য দোয়া করুন। আমরা অবশ্যই কালকের (আজ) ম্যাচ জিতে দেখিয়ে দিতে চাই।’

বাহরাইনের শেখ আলী বিন মোহাম্মদ আল খলিফা স্টেডিয়ামে আজ শুক্রবার রাত ৯টায় কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে জিততে পারলে বাহারাইনকে পেছনে ফেলে গ্রুপ ‘বি’ রানার্সআপ হয়ে চূড়ান্ত পর্বে উঠতে পারবে বাংলাদেশ। কাতারকে হারানোর ব্যাপারে আশাবাদী কোচ রাশেদ মাহমুদ পাপ্পু বলেন, ছেলেরা পরিশ্রম করতে পারলে ভালো কিছু হবে। অধিনায়ক তানভীর বলেন, এখন পর্যন্ত আমরা নিজেদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পেরেছি। এই ম্যাচে যদি আমরা ভালো কিছু করতে পারি, তবে আমাদের ভালো একটা সুযোগ তৈরি হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit