শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

ভুটানের জালে ‘২ হালি’ গোল জমা করে ফাইনালে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৯১ Time View

স্পোর্টস ডেসন্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে পাত্তাই দিল না বাংলাদেশ। ভুটানের জালে একে একে ‘২ হালি’ গোল জমা করেছে বাঘিণীরা। বিপরীতে একটি গোলও শোধ করতে পারেনি ভুটান। এমন দাপুটে জয়ে ৬ বছর পর টুর্নামেন্টের ফাইনালে উঠল বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে সবশেষ ফাইনাল খেলেছিল লাল-সবুজের দলটি।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে সেমিফাইনালে আজ মুখোমুখি হয় দুই দল।  প্রথমার্ধেই ভুটানের জালে ৪ গোল জমা করে বাংলাদেশ।  দ্বিতীয়ার্ধে জমা হয় বাকি ৪ গোল। বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। একটি করে গোল করেন সিরাজ জাহান স্বপ্না, কৃষ্ণা রানি সরকার, তহুরা খাতুন, মাসুরা পারভীন ও রিতুপর্না চাকমা।

ম্যাচের দ্বিতীয় মিনিটে মাঝমাঠ থেকে আসা পাস ধরে নেপালের গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান সিরাত জাহান স্বপ্না।  ২৭ মিনিটে মারিয়া মান্দার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৩০ মিনিটে কৃষ্ণা রানী সরকারের গোলে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ।  এর পাঁচ মিনিট পরই গোল করে হালি পূরণ করেন বদলি খেলোয়াড় রিতুপর্ণা চাকমা।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit