বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

দুর্গাপুরে তাল বীজ রোপণ করেছে‘‘রিক্সাচালক তারা মিয়া’’

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪১ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে পরিবেশ বান্ধব দুই‘শ তাল গাছের বীজ রোপণের উদ্যোগ নিয়েছে মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত ‘‘রিক্সাচালক তারা মিয়া’’। বুধবার দিনব্যাপি পৌরশহরের বিভিন্ন এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে এ বীজ রোপন করা হয়।

রিক্সাচালক তারা মিয়া বলেন, তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি নিরসনে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া মাটির ক্ষয় রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই। এর পাশাপাশি ঘরের খুঁটি ও হাতপাখা তৈরিতে তালগাছের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাল পাতার পাখা আমাদের ঐতিহ্যের একটি অংশ। এমন উপকারী একটি গাছের বৃদ্ধি ও সংরক্ষণের কথা মাথায় রেখে, আমার স্বল্প আয় থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও শশ্মানঘাটে তাল বীজ রোপনের কর্মসূচি হাতে নিয়েছি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, সিনিয়র প্রভাষক আকবর আলী আকন্দ, নুর আহমেদ তালুকদার, শামীম আহমেদ, আবু সাদেক প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর  ২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit