বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বালোগানের গোলে প্রথমার্ধে এগিয়ে যুক্তরাষ্ট্র নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা জ্যঁ লুক গদার আর নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৪ Time View

বিনোদন ডেস্ক : কিংবদন্তি ফরাসি-সুইস চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র সমালোচক জ্যঁ লুক গদার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। আজ মঙ্গলবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জ্যঁ লুক গদারের পরিবার জানিয়েছে, শান্তিপূর্ণভাবে নিজ বাসায় তার মৃত্যু হয়েছে।  জ্যঁ লুক গদারের শেষকৃত্যে আনুষ্ঠানিক কোনো আয়োজন করা হবে না।

১৯৬০ এর দশকে ফ্রান্সে নতুন ধারার চলচ্চিত্র নির্মাণে নেতৃত্ব দিয়েছিলেন জ্যঁ লুক গদার। যুদ্ধোত্তর কালের সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতাদের একজন জ্যঁ লুক গদার। চলচ্চিত্রের কাহিনী বর্ণনা, ধারাবাহিকতা, শব্দ ও ক্যামেরার কাজ নিয়ে নিরীক্ষা চালিয়েছিলেন তিনি। তার এই নিরীক্ষা অন্যদেরও প্রভাবিত করেছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, চলচ্চিত্র নির্মাণের গৎবাঁধা নিয়ম থেকে বেরিয়ে নতুন স্টাইলে চলচ্চিত্র নির্মাণের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জ্যঁ লুক গদার। এই ক্ষেত্রে তার যুগান্তকারী একটি সিনেমা হলো ‌‘ব্রেথলেস’। প্রায় শতাধিক সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

নতুন ধারার চলচ্চিত্র নির্মাণে জ্যঁ লুক গদার যে কাঠামো দাঁড় করিয়েছিলেন তাতে প্রভাবিত হয়েছিলেন কুইন্টিন তারান্তিনো থেকে মার্টিন স্করসিসের মতো খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতারা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit