মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন

সাংবাদিক রাজীব নূরের ওপর  হামলার প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি উঠেছে ব্রাহ্মণবাড়িয়ায়। বিডি নিউজ টোয়েন্টিফোরের স্পেশাল এ্যাসাইনমেন্ট এডিটর সাংবাদিক রাজীব নূরসহ সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সোমবার বিকেলে হওয়া মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি উঠে  ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আইনজীবী আবদুন নূর।

সাংবাদিক হাবিবুর রহমান পারভেজের উপস্থাপনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিলীপ নাগ, ’৭২ এর সংবিধান  পুণঃপ্রতিষ্ঠা কমিটির  আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মো. জামাল, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা নাগরিক ফোরামের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, ভাসানী চর্চা কেন্দ্রের সংগঠক অ্যাডভোকেট মো. নাসির, জেলা জাতীয় শ্রমিক  ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক শামীমা শিকদার দীনা, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য সচিব ওয়াহিদ শামীম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মাসুক হৃদয় প্রমুখ। প্রতিবাদ সমাবেশে জানানো হয়, রবিবার বিকেলে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজীব নূরসহ একাধিক সাংবাদিক হামলার শিকার হন। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষার জন্য আইন প্রণয়নেরও দাবি জানান।

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit