বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

সরকারি এডওয়ার্ড কলেজে আন্ত:বিভাগ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২২১ Time View

আর কে আকাশ, পাবনা : পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে আন্তঃবিভাগ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ শুরু হয়েছে। সোমবার বেলা সাড়ে ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমায়ন কবির মজুমদার। বহিঃক্রীড়া কমিটির আহ্বায়ক ও সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. এ.কে.এম. শওকত আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আমিনুল হক।

এসময় ক্রীড়া পরিচালনা কমিটির সহযোগী অধ্যাপক মোহা. কলিমুদ্দিন, মো. মাহবুব হাসান, মো. রফিকুল ইসলাম, শাহনাজ পারভীন, মো. আব্দুল্লাহ্-আল-মামুন, মো. আবু সাইদ, সহকারী অধ্যাপক মো. হাশেম আলী, মো. আনিছুর রহমান, ড. মোহাম্মদ হুজ্জাতুল্লাহ, মো. আশেকুর রহমান, মো. জহুরুল ইসলাম, প্রভাষক মোহা. মিজানুর রহমান, মো. সারোয়ার রহমান, শরীর চর্চা শিক্ষক রবিউল করিমসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষার্থী ও শত-শত ক্রীড়ামোদি দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।

কলেজের ১৮টি বিভাগের অংশগ্রহণে টুর্নামেন্টের খেলা চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় নির্ধারিত ৭০ মিনিট সময়ে ইতিহাস বিভাগ ও ইংরেজী বিভাগ ১-১ গোলে ড্র হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ট্রাইব্রেকারে ইতিহাস বিভাগ ৫-৪ গোলে ইংরেজী বিভাগকে পরাজিত করে। অপর খেলায় ব্যবস্থাপনা বিভাগ ২-১ গোলে মার্কেটিং বিভাগকে পরাজিত করে।

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit