বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে ‘নগদ’এর সচেতনতামূলক কর্মশালা শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী এসপি আপেল সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার সিদ্ধান্ত মাথার চুল ঢেকে রাখাই কি পর্দা? ইসলাম কী বলে নবীজির (সা.) প্রতি দরুদ পাঠে মিলবে যেসব অলৌকিক বরকত

রাজা তৃতীয় চার্লসকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৯ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাজ্য ও নর্থ আয়ারল্যান্ডের রাজা হিসেবে সিংহাসনে আরোহণ উপলক্ষে রাজা তৃতীয় চার্লসকে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রী চার্লসকে উদ্দেশ্য করে প্রেরিত নিজ স্বাক্ষরিত এক চিঠিতে বলেন, ‘আমি আস্থাবান যে আপনার দূরদর্শী রাজত্বের অধীনে, যুক্তরাজ্যের জনগণ আপনার প্রিয় মাতা প্রয়াত মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথের উত্তরাধিকারের ওপর ভিত্তি করে একটি সতত-বিকাশমান ভবিষ্যত উপভোগ করতে থাকবে। ’

প্রধানমন্ত্রী এই শুভক্ষণ উপলক্ষে দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্ব ও সহযোগিতাকে আরো জোরদার করতে এবং কমনওয়েলথকে কাঙ্ক্ষিত পথে চালিত করতে চার্লসকে সর্বান্তকরণে তার সমর্থন ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের নতুন রাজা, মহামান্য কুইন কনসোর্ট এবং রাজপরিবারের সদস্যদের স্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের বন্ধুপ্রতীম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

সূত্র : বাসস

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit