মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাস ইন্তেকাল করেছেন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাদর্গা সোনাইকুন্ডি গ্রামের কৃতি সন্তান ও দেশের অন্যতম শীর্ষ শিল্পগ্রুপ নাসির প্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন বিশ্বাস (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল ৭ টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোমবার রাত ১০ টার সময় সোনাইকুন্ডি ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসা গোরস্থান ময়দানে জানাজা শেষে তার লাশ দাফন করা হবে।

উল্লেখ্য, নাসির গ্রুপ বাংলাদেশি একটি শিল্প সংস্থা। নাসির গ্লাস শিল্প, তামাক, বিড়ি, সিগারেট, মুদ্রণ ও প্যাকেজিং, এনার্জি সেভিং ল্যাম্প, বাংলাদেশ মেলামাইন, জামকেডস ইত্যাদি খাতের ব্যবসা রয়েছে এই গ্রুপের। নাসির উদ্দিন বিশ্বাস আল্লারদর্গায় নাসির উদ্দিন বিশ্বাস উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রহিমা বেগম একাডেমি, বড়গাদিয়ায় নাসির উদ্দিন বিশ্বাস কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি নাসির উদ্দিন বিশ্বাস নামে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নে ১৩ টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বর্তমান সরকার সেগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তর করে।

মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসাসেবায় আল্লারদর্গায় আনেয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল টি দৌলতপুরের প্রসূতি মা ও শিশুদের চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত রেখেছে।নাসির বিড়ি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির লিফ টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির শিল্প গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ মেলামাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির গ্লাসওয়্যার অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিজ লিমিটেড,

বাংলাদেশ ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির এনার্জি সেভিং ল্যাম্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিশ্বাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির স্টার্চ কোম্পানি লিমিটেডের মতো ১২টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে নাসির গ্রুপের। কুষ্টিয়ার দৌলতপুরের একটি গ্রাম আল্লারদর্গাকে কীভাবে একটি শিল্পাঞ্চলে রুপান্তরিত করেছেন নাসির উদ্দিন বিশ্বাস ও তাদের পরিবার যেটা একেবারেই দুর্লভ। দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখতে রয়েছে নিরন্তর ও অদম্যভাবে তাঁর তৈরি একটি শিল্পাঞ্চল। এসব প্রতিষ্ঠানে দেশের লাখো মানুষের কর্মসংস্থান হয়েছে।

কিউএনবি/অনিমা/১২.০৯.২০২২/সন্ধ্যা ৬.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit