বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

হত্যা মামলায় তিন ভাইয়ের ফাঁসি, বাবার যাবজ্জীবন

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২০১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার চাঁনপুর গ্রামের শরীফ খাঁ (৫০) হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমীন নিগার এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত শরীফের প্রতিবেশী জাকির খাঁ,মাহবুব খাঁ ও গাজী খাঁ। তারা সবাই ওই গ্রামের আমানত খাঁর ছেলে।  তারা পলাতক আছেন। যাবজ্জীবনপ্রাপ্ত আসামি আমানত খাঁ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধে ২০১৫ সালের ৬ আগস্ট প্রতিপক্ষের হাতে খুন হন শরীফ খাঁ। এ ঘটনায় তার স্ত্রী মাজেদা বেগম ৫ জনকে আসামি করে আখাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে মামলার ৫ আসামী জাকির খাঁ, মাহবুব খাঁ, গাজী খাঁ, আমানত খাঁ ও আমির খাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। এদের মধ্যে আমির খাঁ বন্দুক যুদ্ধে মারা গেছেন। হত্যা মামলায় ২০১৬ সালের এপ্রিলে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

মামলার রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রকিব আহমেদ তুরান। তবে রায়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কথা জানিয়ে উচ্চ আদালতে যাবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী শাহপরান চৌধুরী।

কিউএনবি/অনিমা/১২.০৯.২০২২/সন্ধ্যা ৬.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit