বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

যত দেরি সুফল তত দুরুহ হবে, ইউক্রেনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে রাশিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসার আশা মস্কো কখনও পরিত্যাগ করেনি বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

তবে রাশিয়া বিশ্বাস করে আলোচনায় বসতে যত দেরি হবে তা থেকে সুফল পাওয়া তত বেশি দুরূহ হয়ে পড়বে বলেও তিনি মন্তব্য করেছেন।

রাশিয়ার নিউজ চ্যানেল ‘রোসিয়া-১’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা জানান ল্যাভরভ। 

ল্যাভরভ বলেন, যুদ্ধরত পক্ষগুলো যত দ্রুত আলোচনায় বসে তত মঙ্গল। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভের একটি বিশাল অঞ্চল দেশটির সেনাবাহিনী রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করার পর ল্যাভরভের এ বক্তব্য প্রকাশিত হলো। মস্কো অবশ্য খারকিভে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা ইউক্রেনের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করিনি এবং আলোচনার আশা ছেড়েও দিইনি।”

তিনি কিয়েভের প্রতি প্রচ্ছন্ন ইঙ্গিত করে আরও বলেন, “তবে যারা আলোচনা প্রত্যাখ্যান করেছে তাদের বোঝা উচিত আলোচনায় বসতে যত দেরি হবে তা থেকে সুফল পাওয়া তত বেশি দুরূহ হয়ে পড়বে।”

সের্গেই ল্যাভরভ দাবি করেন, আলোচনার ব্যাপারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে একই নীতি-অবস্থান ঘোষণা করেছেন।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। এর পরপরই কিয়েভ ও মস্কো তুরস্কের ইস্তাম্বুলে আলোচনা শুরু করেছিল। কিন্তু দু’দেশের কেউই নিজের অবস্থান থেকে সরে আসতে না চাইলে মার্চ মাসেই তা বন্ধ হয়ে যায়। বিগত কয়েক মাসে দু’পক্ষের মধ্যে কোনও ধরনের যোগাযোগ হয়নি। সূত্র: প্রেসটিভি

কিউএনবি/অনিমা/১২.০৯.২০২২/সকাল ৮.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit