শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

রাজাপক্ষের ব্যাটে শ্রীলঙ্কার চ্যালেঞ্জিং স্কোর; পাকিস্তান কি পারবে?

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৭ Time View

স্পোর্টস ডেস্ক : টস জিতলেই ম্যাচ জয়―চলতি এশিয়া কাপে এটা যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। টানা চার ম্যাচ টস জেতা দাসুন শানাকা আজ আসল মঞ্চেই হেরে গেলেন। বাবর আজমের আহ্বানে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের পেস আক্রমণে ভুগতে হয়েছে। ৫৮ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কা কিন্তু একবারও হাল ছাড়েনি।

আক্রমণাত্মক মানসিকতা বিসর্জন দেয়নি। তাইতো পরবর্তী সময়ে রাজপাক্ষে-হাসারাঙ্গাদের দাপুটে ব্যাটিংয়ে লঙ্কানদের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ১৭০ রান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। নাসিম শাহর করা ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই ‘গোল্ডেন ডাক’ মেরে ফেরেন দারুণ ফর্মে থাকা কুশল মেন্ডিস (০)। ২ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর উইকেটে এসে ধনাঞ্জয়া ডি সিলভা শুরু করেন পাল্টা আক্রমণ। শ্রীলঙ্কার বিপদ আরো বাড়ে দলীয় ২৩ রানে হারিস রউফের বলে অপর ওপেনার পাথুম নিশাঙ্কার বিদায়ে। ১১ বলে ৮ রান করে বাবর আজমের তালুবন্দি হন নিশাঙ্কা। পরবর্তী ব্যাটার দানুশকা গুনাথিলাকা এসে টিকতে পারেননি। ৪ বলে ১ রান করে হারিস রউফের বলে বোল্ড হয়ে যান।

৩৬ রানে ৩ উইকেট পড়লেও অন্য প্রান্তে আগ্রাসী ছিলেন ধনাঞ্জয়া। পাওয়ারপ্লেতে আসে ৪২ রান। দলীয় ৫৩ রানে ইফতেখার আহমেদ কট অ্যান্ড বোল্ড করে দেন ধনাঞ্জয়াকে। ২১ বলে ৪ বাউন্ডারিতে ধনাঞ্জয়া করেন ২৮ রান। দলীয় ৫৮ রানে শ্রীলঙ্কার ইনিংসের অর্ধেক শেষ হয়। শাদাব খানের বলে বোল্ড হয়ে যান লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তার সংগ্রহ ৩ বলে ২ রান। ওই অবস্থা থেকে ফের পাল্টা আক্রমণ শুরু করেন হাসারাঙ্গা এবং ভানুকা রাজপাক্ষে। দুজনে ষষ্ঠ উইকেটে গড়েন ৩৫ বলে ৫৮ রানের দারুণ এক জুটি। ২১ বলে ৫ চার ১ ছক্কায় ৩৬ রান করা হাসারাঙ্গা ডি সিলভাকে উইকেটকিপার রিজওয়ানের তালুবন্দি করে এই জুটি ভাঙেন হারিস রউফ।

এক প্রান্তে অবিচল ভানুকা রাজাপক্ষে ৩৫ বলে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। হাসনাইনের করা ১৯তম ওভারের শেষ বলে দুই ফিল্ডার আসিফ আলী আর শাদাব খান একসঙ্গে ক্যাচ নিতে গিয়ে উল্টো ছক্কা বানিয়ে দেন। মাথা ও ঘাড়ে প্রচণ্ড আঘাত পাওয়া শাদাবকে বেশ কিছুক্ষণ মাঠেই চিকিৎসা নিতে হয়েছে। নাসিম শাহর করা শেষ ওভারে আসে ১৫ রান। ৪৫ বলে ৬ চার ৩ ছক্কায় ৭১* রানে অপরাজিত থাকেন রাজাপক্ষে। তার সঙ্গী চামিকা করুণারত্নে ১৪ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে আসে ৩১ বলে ৫৪* রান। ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন হারিস রউফ।  

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit