শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

এবার দুর্গাপূজা ৩২১৬৮ মণ্ডপে, স্থায়ীভাবে থাকবে আনসার

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : এ বছর সারাদেশে ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন দুর্গাপূজায় এবার আইনশৃঙ্খলাবাহিনীকে আরও বিশেষ তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছর পূজার শুরু থেকে শেষ পর্যন্ত মণ্ডপগুলোতে স্থায়ীভাবে আনসারবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। 

আজানের সময় পূজামণ্ডপের বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে বলে জানান তিনি।

মণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখার জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার পূজামণ্ডপে অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে। এমন জায়গায় পূজামণ্ডপ করা যাবে না, যেখানে গাড়ি প্রবেশ করতে পারে না।

এছাড়াও পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকদের বাধ্যতামূলক হাতে আর্মব্যান্ড পরার নির্দেশনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা থাকতে হবে।

তিনি বলেন, “অপপ্রচার রোধে সোশাল মিডিয়া মনিটরিং করা হবে। এ ধরনের কাজ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

“পূজার সময় সারাদেশে সম্প্রীতির আবহ যেন বজায় থাকে সেটাই আমাদের চেষ্টা,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কিউএনবি/অনিমা/১১.০৯.২০২২/দুপুর ২.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit