সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম

প্রতি ১০ সেকেন্ডে ‘সেক্স’, বিস্ফোরক মন্তব্য ঈশানের!

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৪ Time View

বিনোদন ডেস্ক : ‘কফি উইথ করণ’ মানেই তারকাদের খোলামেলা স্বীকারোক্তি। যত বড় তারকাই হোক না কেন, করণ তাদের পেটের খবর ঠিকই বের করে নিয়ে আসেন তাঁর এই শোয়ের মধ্যে।  এ জন্য এই শোয়ের র‌্যাপিড ফায়ার নামক অংশটির দিকে দর্শকদের বিশেষ দৃষ্টি থাকে। বেডরুম সিক্রেট থেকে বাথরুম সিক্রেট, কর্মজীবন থেকে যৌন জীবন, কোনো কিছুই বাদ থাকে না এখানে।

সম্প্রতি করণের ব়্যাপিড ফায়ার রাউন্ডে এসে অভিনেতা ঈশান কাট্টার বলেছেন, ‘আই উইল সে জাস্ট সেক্স এভরি টেন সেকেন্ড’ অর্থাৎ প্রতি ১০ সেকেন্ডে ‘সেক্স’ শব্দটি উচ্চারণ করতে পারব। ঈশানের উত্তর শুনে অবশ্য কিছু মনে করেননি শোটির সঞ্চালক করণ জোহর। উল্টো বলেছেন, ‘ঠিক আছে, সেক্স শব্দটা বলে যাও। আমরা বেশ এনজয় করছি। ’

kalerkanthoসাবেক প্রেমিকা অনন্যা পান্ডে ও ঈশান কাট্টার 

এর আগে করণের কফির দাওয়াতে লাল সিং চাড্ডার প্রচারে এসেছিলেন এসেছিলেন আমির খান ও কারিনা কপুর। সেই সময় করণের কাছে আমির জানতে চেয়েছিলেন যৌনতা নিয়ে এত খোলামেলা আলোচনা হয়, এতে তাঁর মা কিছু মনে করেন না? যদিও বিষয়টি হেসে উড়িয়ে দেন করণ।

kalerkanthoসাবেক প্রেমিকা অনন্যার সঙ্গে ঈশান

করণ জোহরের কফি উইথ করণের সেই এপিসোডে ঈশান আর অনন্যা পান্ডের বিচ্ছেদের খবরেও আলোচনা হয়। ঈশানের কাছে করণ জানতে চান, প্রাক্তনীর মধ্যে ঈশান কোন জিনিসটাকে খুব মিস করেন। উত্তরে অভিনেতা বলেন, ‘সব কিছু মিস করি। ও সুইটহার্ট। তবে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ’

kalerkanthoসাবেক প্রেমিকা অনন্যার সঙ্গে ঈশান

অনন্যার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুই সপ্তাহ কোনো ফোনের উত্তর দেননি ঈশান। সেই কথা নিজেই করণের অনুষ্ঠানে স্বীকার করে নেন এই অভিনেতা।

সূত্র : এই সময়।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit