সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি কর্মী মকবুল হত্যা: হাজী সেলিমপুত্র ও মোস্তফা জালাল গ্রেপ্তার ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ বলে মন্তব্য কর্ণাটকের মন্ত্রীর ভারতে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ বাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে সতর্কবার্তা দিল পশ্চিমবঙ্গ রামমন্দিরে ৪ কোটি রুপির চেক, অ্যাকাউন্টে মিলল ৪ রুপি বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ বচ্চন সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

বজ্রপাতে পিতা-পুত্র-ভাইসহ নিহত ৮, আহত ৭

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৯ Time View

ডেস্ক নিউজ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে পিতা, পুত্র, ভাইসহ ৮ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন আরও ৭ জন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন- শিবপুর গ্রামের আফছার আলী (৬০), ভাই শমসের আলী (৬৫), শমসের আলীর ছেলে শাহিন মিয়া (২৭), মোকা মিয়া (৫০), মোন্নাফ আলী (২৫), মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস ও শাহ আলম। আরেক জনের পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার সময় মাটিকোড়া গ্রামের জমিতে ধানের চারা রোপন করছিল ১৫ জনের মত কৃষি শ্রমিক। হঠাৎ বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হয়। এতে সবাই বজ্রপাতের আঘাত প্রাপ্ত হলে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে আরো ৩ জনের মৃত্যু হয়।

উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। 

কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২২/সন্ধ্যা ৭.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit