সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

মিমের কোলে পরীমনির ছেলে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২০০ Time View

বিনোদন ডেস্ক : গত মাসের ১০ আগস্ট সন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমনি দম্পতির কোল আলো করে আসে পুত্রসন্তান। জন্মের কয়েক ঘণ্টা পরেই সন্তানের ছবি প্রকাশ করেন পরীমনি। পুত্রসন্তান জন্মের পাঁচ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফেরেন পরীমনি।

বাসায় ফিরে প্রথমে ধর্মীয় বিধান অনুসারে দুটি ছাগল জবাই করে নবজাতকের আকিকা সম্পন্ন করেন। পরীমনি ও শরীফুল রাজ দম্পতির সন্তান রাজ্যকে দেখতে শোবিজ জগতের শুভাকাঙ্ক্ষীরা তাদের বাসায় যান। চিত্রনায়ক রিয়াজ, সাইমন সাদিক ও নায়িকা নিপুণ গিয়েছিলেন তাদের বাসায়। এবার এই দম্পতির বাসায় রাজ্যকে দেখতে গেলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।  

শুধু দেখা নয়, রাজ্যকে রীতিমতো কোলে নিয়ে আদরও শুরু করে দিলেন। এমন একটি ছবি ফেসবুকে নিজেই শেয়ার করেছেন মিম। ছবির সঙ্গে লিখেছেন, রাজ্যর সঙ্গে প্রথম দেখা।

এই সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তার অভিনীত পরাণ চলচ্চিত্রটি বেশ ব্যবসাসফল ছবি। যেটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে।  

প্যারিসের পাতে দ্য লা ভিলেত সিনেমা হলে আগামী ৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিনেমাটির প্রিমিয়ার শো হবে। এ ছাড়া ১০, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর পাতে দ্য লা এবং ভিলেত গ্যঁমো সাঁ দনি সিনেমা হলে উপভোগ করা যাবে ‘পরাণ’।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit