শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে ভারত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৮ Time View

স্পোর্টস ডেস্ক : আজ হারলেই এশিয়া কাপ থেকে দেশে ফেরার বিমানের টিকিট কাটতে হবে রোহিত শর্মাদের। সুপার ফোরের প্রথম ম্যাচ পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় এই অবস্থা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে রোহিত শর্মার ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। টস জিতে ফিল্ডিং নেয়া সম্পর্কে দাসুন শানাকা বলেন, ‘এখানে শেষ ১০-১২টি ম্যাচের প্রায় সবগুলোতেই রানা তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে।

আমাদের অ্যাপ্রোচও দুর্দান্ত। আশা করি আগের ম্যাচের ছন্দ ধরে রাখতে পারব এবং একই একাদশ নিয়ে খেলব। ‘রোহিত শর্মা বলেন, ‘টস জিতলে আমরাও ফিল্ডিং বেছে নিতাম। উইকেট খুব বেশি পরিবর্তন হয়নি। শেষের দিকে ব্যাট করাটা দারুণ হবে। শেষ ম্যাচেও আমরা ভালো ব্যাট করেছিলাম। যদিও কিছু রান কম হয়েছিল। ‘

ভারতীয় একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেরক্ষক), দিপক হুদা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, অর্শদিপ সিং, যুজবেন্দ্র চাহাল।

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আশালঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit