বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

জীবন সংগ্রামে সফল ইসমেআরা রাওমান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : জীবন সংগ্রামে একজন সফল নারী ইসমেআরা রাওমান। নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে, সততা ও পরিশ্রম করলে জীবনে সফল হওয়া যায়- তারই উদাহরণ ইসমেআরা। ২০২০ সালের জুলাই মাস থেকে অনলাইন-অফলাইন ব্যবসা শুরু করে এখন তিনি সফল উদ্যোক্তা। গত তিন বছরে ১৫ লাখ টাকার ব্যবসা করেছেন। তার অধীনে ৩০ জন কর্মী কাজ করছেন। তাদের কেউ কেউ এখন উদ্যোক্তা হওয়ারও স্বপ্ন দেখছেন।

বর্তমানে হ্যান্ডপেইন্ট, নকশিকাঁথা, হাতে নকশা করা বিভিন্ন ধরনের ব্যাগ, থ্রি পিস, ব্লক, বাটিকের কাজ করে থাকেন ইসমেআরা। পুঁথির তৈরি ব্যাগ, শো পিস, উলের তৈরি পাপোস, পাটের তৈরি টেবিল ম্যাথ বিক্রয় করে থাকেন। সব ধরনের আচার তৈরি করেন ইসমেআরা। পণ্যের গুনগত মান ভালো থাকায় তাকে পিছু ফিরে থাকাতে হয়নি।

ইসমেআরা বলেন, ‘করোনাকালীন যখন স্কুল বন্ধ, বাচ্চাদের স্কুলে নিয়ে যাবার প্রয়োজন ছিল না। ভাবলাম এভাবে অলস সময় না কাটিয়ে কিছু একটা করা দরকার। এজন্য অনলাইন পেজ খুলে অনলাইনে অর্ডার নিতে শুরু করি। প্রথমে কুশিকাটা শুরু করি’।
২০১৪ সালে সিংড়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন ইসমেআরা। ২০১৭ সাল থেকে অদ্যবধি নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নির্বাচিত হয়ে কাজ করছেন। উদ্যোক্তা হিসেবে পেয়েছেন একাধিক সম্মাননা ও সনদ। পারিবারিক জীবনে দুই সন্তানের জননী।

ইসমেআরা আরো বলেন, ‘আমার পড়াশোনা পুরোটাই শ্বশুরবাড়িতে। দিনে কাজ করেছি, রাত জেগে পড়াশোনা করেছি। তবে স্বামীর সমর্থন ছিল বলে এতো দূর এগিয়ে এসেছি। স্বামী সহযোগিতা না করলে এতো দূর আসতে পারতাম না’।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit