মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম

দুর্গাপুরে নিখোঁজের ৫দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৫০ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নাগেরগাতী গ্রাম থেকে গত ২৬ আগস্ট নিখোঁজ হয়েছিল শিক্ষার্থী আপন চন্দ্র দাস (১৪)। নিখোঁজের ৫দিন পর শুক্রবার সন্ধ্যায় ওই গ্রামেরই ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আপন ওই গ্রামের মৃত ভবেশ চন্দ্র দাসের পুত্র। সে নাগেরগাতী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মেধাবি শিক্ষার্থী ছিলো।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট বিকেলে আপন দাস বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্বীয়-স্বজন সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাঁর সন্ধ্যান মেলেনি আপনের। এনিয়ে গত রোববার আপন দাসের মা ঢাকায় তাদের আত্বীয়ের বাসায় খুঁজতে বের হন। এনিয়ে খোজাখুঁজি অব্যাহত থাকলে মঙ্গলবার (৩০ আগষ্ট) বিকেলে ওই এলাকার আজিজুল হক ধান ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করে। পরে আশ-পাশের মানুষ এসে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। পরবর্তিতে খবর পেয়ে পুলিশ এসে ওই ধান ক্ষেত থেকে আপনের মরদেহ উদ্ধার করে। কিছুদিন পূর্বে আপনের বাবা মারা যান। বড় ভাই প্রণয় চন্দ্র দাস সুসং সরকারী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এনিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়েই পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়ানা তদন্তের জন্য নেত্রকোণা মর্গে পাঠানো হবে। ঘটনার তদন্তে মাঠে কাজ করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit