রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

শ্রীলঙ্কার সেই ক্রিকেটপ্রেমীর সঙ্গে দেখা করলেন কোহলি-রোহিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১২৭ Time View

স্পোর্টস ডেস্ক : প্রায় সব ক্রিকেট খেলুড়ে দেশেই দু-একজন পাগল ক্রিকেটপ্রেমী থাকেন, যারা এক পর্যায়ে ওই দেশের ক্রিকেটের ‘অ্যাম্বাসেডার’ হয়ে যান। বাংলাদেশের টাইগার শোয়েব, ভারতের সুধীর গৌতমের মতো শ্রীলঙ্কারও আছে গায়ান সেনানায়েকে। বিশেষ চাহিদাসম্পন্ন এই ক্রিকেটপ্রেমীর সঙ্গে আবার ভারতীয় ক্রিকেটারদের খুব খাতির। সে কারণেই এবার তার সঙ্গে দেখা করলেন ভারতীয় ক্রিকেটের দুই বড় তারকা বিরাট কোহলি আর রোহিত শর্মা।

সংযুক্ত আরব আমিরাতে চলছে এশিয়া কাপের আসর। করোনা পরবর্তী সময়ে জৈব সুরক্ষা বলয়ের কোনো বাধ্যবাধকতা নেই। তাই ভক্তদের সঙ্গে প্রায়ই দেখা যাচ্ছে ক্রিকেটারদের। কোহলি যেমন এক বিশেষ চাহিদাসম্পন্ন পাকিস্তানি ভক্তের সঙ্গে সেলফি তুলেছেন, আবার রোহিত পাকিস্তানি এক ভক্তের জন্য মাঠ পেরিয়ে তার-কাঁটার বেড়ার কাছে গিয়ে হাত মিলিয়েছেন। এবার দুই তারকা একসঙ্গে সাক্ষাত করলেন তাদের লঙ্কান ভক্তের সঙ্গে।

আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচ হেরে এশিয়া কাপ শুরু করেছে শ্রীলঙ্কা। দলকে সমর্থন দিতে সেনানায়েকে আছেন দুবাইয়ে। গতকাল সোমবার তার সঙ্গে দেখা করেন রোহিত আর কোহলি। দুই সুপারস্টারের সঙ্গে ছবি তুলে সোশ্যাল সাইটে তা পোস্ট করেছেন সেনানায়েকে। কোহলির সঙ্গে তার পুরনো সম্পর্ক। ২০১৭ সালে কোহলি-আনুশকার বিয়ের রিসিপশনে তিনি উপস্থিত ছিলেন। শচীন টেন্ডুলকারের সঙ্গেও তাকে দেখা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit