রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

পাকিস্তানে বন্যার্তদের বহনকারী নৌকা ডুবে নিহত ১৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে প্রাকৃতিক দুর্যোগ বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। ইতোমধ্যেই দেশটির এক-তৃতীয়াংশ এখন পানির নিচে। এছাড়া বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আর এর মধ্যেই বন্যা কবলিত এলাকা থেকে দুর্গত মানুষকে নিরাপদ স্থানে নেওয়ার সময় একটি নৌকা ডুবে গেছে। ২৫জন মানুষকে বহনকারী নৌকাটি ডুবে যাওয়ার পর এপর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২৯ আগস্ট) জামশোরো জেলার সেহওয়ান তালুকের বিলওয়ালপুর গ্রামের কাছে সিন্ধু নদীতে এই দুর্ঘটনা ঘটে।  
জেলা প্রশাসন এবং স্থানীয় পুলিশের তথ্য অনুসারে, ৮ জনকে জীবিত উদ্ধার করা গেছে এবং ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ চার ব্যক্তির সন্ধানে তল্লাশি অব্যাহত ছিল।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, ছোট নৌকাটি তার ধারণক্ষমতার চেয়ে বেশি দুর্গত মানুষদের নেওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।  

যদিও ঘটনার খবর পেয়ে স্থানীয় ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করে। পরে জেলা প্রশাসন, পুলিশ ও পাকিস্তান নৌবাহিনীর কর্মীরাও অভিযানে যোগ দেন।

নিহতরা সবাই তালতী ইউনিয়ন পরিষদের অন্তর্গত বিলাওয়ালপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। জীবিতদের চিকিৎসার জন্য সৈয়দ আবদুল্লাহ শাহ ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্সেস, সেহওয়ানে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রঃ ডন

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit