বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

গ্যাস সংকটে কয়েক শীত পর্যন্ত ভুগতে পারে ইউরোপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া সরবরাহ কমানোর কারণে ইউরোপে গ্যাসের সংকট আগামী কয়েকটি শীতকাল পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশ্বের অনতম শীর্ষ জ্বালানি কম্পাানি শেলের প্রধান নির্বাহী বেন ভ্যান বুরডেন নরওয়েতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। 

বুরডেন জানান, সম্প্রতি ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে।

ফলে ইউরোপের বেশির ভাগ দেশেই ভয়াবহ সংকট দেখা দিয়েছে। ইউরোপীয়রা তাদের আয়ের এক-দশমাংশ জ্বালানিতে ব্যয় করছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এরই মধ্যে গ্যাসের পাইকারি মূল্য দ্বিগুণ হয়েছে। একসঙ্গে কয়লার দামও বেড়েছে।

ইউক্রেনের সঙ্গে ভালো সম্পর্ক বিদ্যমান এমন দেশগুলো দেশটিতে হামলা শুরুর পর থেকেই রাশিয়ার তেল ও গ্যাস আমদানি কমিয়ে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে। গত বছরও ইউরোপে ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করেছে রাশিয়া।

ইউরোপীয়রা তাদের আয়ের এক-দশমাংশ এখন জ্বালানিতে ব্যয় করছে। তেল-গ্যাসের উচ্চমূল্যের কারণে জ্বালানি খরচ বাজেটের তুলনায় অনেকগুণ বেড়ে গেছে। ফলে নিম্ন এমনকি মধবিত্তদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। 

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit